জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।  জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায়ে ২ পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।  মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।যাবজ্জীবনপ্রাপ্ত ৩ জন হলেন— সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশিদের ভিসার মেয়াদ নিয়ে মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি
বাংলাদেশিদের ভিসার মেয়াদ নিয়ে মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি

ভিসার মেয়াদ নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি জানিয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ভয়াবহ পরিণতি হতে Read more

কাজ না করেও কাজ সম্পন্ন দেখিয়ে প্রকৌশলীর স্বাক্ষর, বিল তুলে নিলো ঠিকাদার
কাজ না করেও কাজ সম্পন্ন দেখিয়ে প্রকৌশলীর স্বাক্ষর, বিল তুলে নিলো ঠিকাদার

রাস্তার কাজ সম্পন্ন করেননি। কিন্তু সম্পন্ন দেখিয়ে স্বাক্ষর করে ঠিকাদারকে বিল উত্তোলন করার সুযোগ করে দিয়েছেন প্রকৌশলী। এমন অভিযোগে বাঁশখালী Read more

কালিয়াকৈরে জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার
কালিয়াকৈরে জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা বেলতলা এলাকা থেকে বিপুল পরিমাণ জাল টাকা, জাল নোট তৈরির মেশিন ও অন্যান্য উপকরণসহ রিয়াজ হোসেন Read more

খাগড়াছড়িতে পাহাড় কাটার সময় দুইজন আটক
খাগড়াছড়িতে পাহাড় কাটার সময় দুইজন আটক

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় বেতছড়ি আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে পাহাড় কাটার সময় সেনাবাহিনী ও পুলিশের যৌথ Read more

জুলাই যোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল
জুলাই যোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল

জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের সম্মান ও সহায়তায় ২৫ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। শহীদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন