লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে একাধিক মামলার পলাতক আসামি ও সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী (৪৬) গ্রেফতার হয়েছেন।মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।জেলা পুলিশ সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। গ্রেফতার সফুরা বেগম রুমী লালমনিরহাট সদর উপজেলার তালুক খুটামারা (উকিলপাড়া) এলাকার বাসিন্দা।পুলিশ জানায়, তিনি লালমনিরহাট-কুড়িগ্রাম সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ আওয়ামী মহিলালীগ-এর লালমনিরহাট জেলা শাখার সভাপতি এবং লালমনিরহাট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন।লালমনিরহাট সদর থানায় তিনটি, রংপুর মহানগর পুলিশ-এর কোতোয়ালি থানায় একটি এবং ঢাকা মহানগর পুলিশ-এর মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলাসহ তার বিরুদ্ধে নাশকতা, হত্যা, প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে মোট পাঁচটি মামলা রয়েছে। সংশ্লিষ্ট কয়েকটি মামলায় ইতোমধ্যে চার্জশিট দাখিল হয়েছে।লালমনিরহাট ডিবির অফিসার ইনচার্জ সাদ আহমেদ জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি লালমনিরহাট ছেড়ে ঢাকায় আত্মগোপনে ছিলেন এবং সেখান থেকে আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তিনি আরও জানান, রংপুর মহানগর ও লালমনিরহাট সদর থানার মামলায় তিনি চার্জশিটভুক্ত আসামি।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সোমবার থেকে টানা কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
সোমবার থেকে টানা কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা

১১তম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা টানা কর্মবিরতিতে যাচ্ছেন। ‘প্রাথমিক সহকারী শিক্ষক Read more

বড়াইগ্রামে ৪ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
বড়াইগ্রামে ৪ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এক লাখ বিশ হাজার টাকা মূল্যের চার হাজার মিটার নিষিদ্ধ ঘোষিত মাছ ধরার Read more

দর্শনা ইমিগ্রেশনে হত্যা মামলার আসামি গ্রেফতার
দর্শনা ইমিগ্রেশনে হত্যা মামলার আসামি গ্রেফতার

ভারতে যাওয়ার সময় চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে কুমিল্লা কোতোয়ালি থানার হত্যা মামলার এক আসামকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।গ্রেফতার শেখ তাইসুখ ইসলাম Read more

সাত বছরেও কথা রাখেনি কেউ, চরম ক্ষোভ নিহত-আহত পরিবারের
সাত বছরেও কথা রাখেনি কেউ, চরম ক্ষোভ নিহত-আহত পরিবারের

রাঙামাটির বাঘাইছড়িতে ২০১৯ সালের ১৮ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন শেষে সাজেক থেকে ভোটের ফলাফল নিয়ে উপজেলা সদরে ফেরার পথে Read more

গজারিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
গজারিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মিম (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার(২৪মার্চ) উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের পশ্চিমপাড়া Read more

ঘূর্ণিঝড় ‘শক্তি’ মোকাবেলায় ভোলায় প্রস্তুত ৮৬৯টি আশ্রয়কেন্দ্র
ঘূর্ণিঝড় ‘শক্তি’ মোকাবেলায় ভোলায় প্রস্তুত ৮৬৯টি আশ্রয়কেন্দ্র

বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড় ‘শক্তি’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড় শক্তি মোকাবেলায় ও মানুষের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে জেলা প্রশাসনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন