খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলায় সেনাবাহিনীর অভিযানে সাড়ে ৮ কেজি গাঁজাসহ মো. আশরাফুল (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে।বুধবার (০৮ এপ্রিল) রাতে উপজেলার মহামুনি তালতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি বিশেষ টহল দল অভিযানটি চালায়।জানা যায়, রাত আনুমানিক ১১টার দিকে টহল দলটি মহামুনি তালতলা এলাকায় অভিযান পরিচালনা করে সন্দেহভাজন আশরাফুলকে আটক করে। পরবর্তীতে তল্লাশি করে তার কাছে থাকা ব্যাগ থেকে অবৈধ ৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।আটককৃত আশরাফুল ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার রিশখালী গ্রামের গোবরা পাড়া এলাকার রবজেল মন্ডলের ছেলে বলে জানা গেছে।অভিযান শেষে আটককৃত যুবক ও উদ্ধারকৃত মাদকদ্রব্য রাতেই মানিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য এলাকায় মাদক পাচার ও অন্যান্য অবৈধ কার্যক্রম রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দক্ষিণ আফ্রিকায় ‘সিকিউরিটি-ডাকাত’ গোলাগুলিতে প্রাণ গেল বাংলাদেশীর
দক্ষিণ আফ্রিকায় ‘সিকিউরিটি-ডাকাত’ গোলাগুলিতে প্রাণ গেল বাংলাদেশীর

দক্ষিণ আফ্রিকায় টাকা বহনকারী গাড়ি ডাকাতিকালে গোলাগুলির মাঝখানে পড়ে এক প্রবীণ প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়েছে।সোমবার (০৫ মে)  সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকার Read more

পরীক্ষা শেষের আনন্দ রূপ নিল বিষাদে, এখনো নিখোঁজ চবির দুই শিক্ষার্থী
পরীক্ষা শেষের আনন্দ রূপ নিল বিষাদে, এখনো নিখোঁজ চবির দুই শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পরীক্ষা শেষ করে চার বন্ধু মিলে এসেছিলেন কক্সবাজারে। উদ্দেশ্য- সমুদ্রের ঢেউয়ে ডুবে খানিকটা প্রশান্তি খোঁজা। কিন্তু Read more

গলাচিপায় পুকুরে ডুবে সাত বছরের শিশুর মৃত্যু
গলাচিপায় পুকুরে ডুবে সাত বছরের শিশুর মৃত্যু

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে তিশা মনি (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর Read more

যশোরে ছুরির ফলায় মৃত্যু ঘুরছে
যশোরে ছুরির ফলায় মৃত্যু ঘুরছে

যশোরে ‘মারণাস্ত্র’ হিসেবে ধারালো অস্ত্র ‘ছুরি’ ব্যবহার করা হচ্ছে। এতে গত ১৩ দিনে ১৬ জনকে ছুরিকাঘাত করা হয়। এর মধ্যে Read more

ট্রাম্প একই সঙ্গে শান্তি চান, আবার হুমকিও দেন: ইরানের প্রেসিডেন্ট
ট্রাম্প একই সঙ্গে শান্তি চান, আবার হুমকিও দেন: ইরানের প্রেসিডেন্ট

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে শান্তির কথা বলছেন এবং হুমকি দিচ্ছেন বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।শনিবার Read more

উন্নত জীবনের আশায় সাঁতরে সাগর পাড়ি দিয়ে ইউরোপে গেলেন মা-ছেলে
উন্নত জীবনের আশায় সাঁতরে সাগর পাড়ি দিয়ে ইউরোপে গেলেন মা-ছেলে

উন্নত জীবনের আশায় অনেকেই নিজ দেশ ছেড়ে পাড়ি জমান বিদেশে। অনেকেই আবার দারিদ্র্যকে জয় করার স্বপ্ন নিয়ে দেশ ছাড়েন। আর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন