একটি কলা গাছে একটিই ছড়া আসার কথা থাকলেও খাগড়াছড়ির রামগড়ে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন ও আশ্চর্যজনক এক দৃশ্য। উপজেলার সদুকার্বারী পাড়া এলাকায় একটি দেশীয় জাতের কলা গাছে একসঙ্গে চারটি মোচা বা ছড়া বের হয়েছে। বিরল এই দৃশ্য দেখতে স্থানীয় বাসিন্দা ও উৎসুক জনতা সেখানে ভিড় জমাচ্ছেন।সরেজমিনে সদুকার্বারী পাড়া এলাকায় গিয়ে দেখা যায়, সরকারি সড়কের পাশে একটি কলা গাছে চারটি ‘মাথি’ বা মোচা বের হয়ে ঝুলে আছে। গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর ও ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি দ্রুত ভাইরাল হয়। এরপর থেকেই দূর-দূরান্ত থেকে মানুষ এসে অবাক বিস্ময়ে গাছটি দেখছেন এবং অনেকে মুঠোফোনে সেই ছবি ক্যামেরা বন্দী করছেন।প্রতিবেশী আবুল কালাম বলেন, “সড়কের পাশে কলা গাছটি সত্যিই অসাধারণ দেখাচ্ছে। এমন দৃশ্য জীবনে প্রথম দেখলাম। যারাই পাশ দিয়ে যাচ্ছেন, তারা অন্তত একবার দাঁড়িয়ে গাছটি দেখে যাচ্ছেন।”এ বিষয়ে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এমদাদুল হক বলেন, “একটি কলা গাছে একাধিক ছড়া আসা সচরাচর চোখে পড়ে না। উদ্ভিদ বিজ্ঞানের স্বাভাবিক প্রক্রিয়ায় এটি একটি বিরল ঘটনা। মূলত হরমোনজনিত বা বিশেষ কোনো প্রাকৃতিক কারণে এমনটি হতে পারে। যেহেতু এটি একটি ব্যতিক্রমী দৃশ্য, তাই মানুষের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।”প্রকৃতির এই অদ্ভুত সৃষ্টি নিয়ে বর্তমানে পুরো এলাকায় বেশ চাঞ্চল্য বিরাজ করছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আলফাডাঙ্গায় বিকল্প কর্মসংস্থান গড়তে বাছুর পেলেন ৭৫ জেলে
আলফাডাঙ্গায় বিকল্প কর্মসংস্থান গড়তে বাছুর পেলেন ৭৫ জেলে

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিকল্প কর্মসংস্থান তৈরির লক্ষ্যে নিবন্ধিত সুফলভোগী ৭৫ জন জেলের মধ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকাল Read more

এগুলো বিচার নয়, হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন: হাসনাত
এগুলো বিচার নয়, হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন: হাসনাত

নুসরাত ফারিয়ার গ্রেফতার নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে Read more

ভারতকে কাঁদিয়ে ইতিহাস গড়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
ভারতকে কাঁদিয়ে ইতিহাস গড়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

এমনই হতে হতো! হলোও তাই। যে রোনান সুলিভান মোহময় এক ফ্রি কিকে স্বপ্নের শুরুটা গড়ে দিয়েছিলেন, ফাইনালের মঞ্চে সেই তার Read more

বাংলাদেশের সঙ্গে ফলপ্রসু আলোচনা হয়েছে: পাকিস্তানের পররাষ্ট্র সচিব
বাংলাদেশের সঙ্গে ফলপ্রসু আলোচনা হয়েছে: পাকিস্তানের পররাষ্ট্র সচিব

বাংলাদেশের সঙ্গে ফলপ্রসু আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে Read more

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করছি: পররাষ্ট্র উপদেষ্টা
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করছি: পররাষ্ট্র উপদেষ্টা

পাকিস্তানের সঙ্গে বছরের ব্যবধানে সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।বুধবার (১৪ জানুয়ারি) Read more

গাজীপুরে বিএনপি কর্মীদের হামলায় সাংবাদিকসহ আহত ১২
গাজীপুরে বিএনপি কর্মীদের হামলায় সাংবাদিকসহ আহত ১২

গাজীপুরে কাপাসিয়া উপজেলায় বিএনপি নেতাকর্মীদের হামলা যমুনা টেলিভিশনের ক্যামেরা পার্সন গোয়েন্দা সংস্থা সদস্যসহ ১২ জন সাংবাদিক আহত হয়েছেন । শনিবার (১৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন