যুদ্ধবিরতির খবরের রেশ কাটতে না কাটতেই ইরানের লাভান তেল শোধনাগারে হামলা হয়েছে। বুধবার (০৮ এপ্রিল) সকালে এ হামলার ঘটনা ঘটে।ন্যাশনাল ইরানিয়ান অয়েল রিফাইনিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এই হামলার খবর নিশ্চিত করেছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে তেহরান।এর প্রতিক্রিয়ায় সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।ন্যাশনাল ইরানিয়ান অয়েল রিফাইনিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সরকারি বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় বুধবার সকাল ১০টা নাগাদ লাভান দ্বীপের শোধনাগার স্থাপনাগুলোতে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে। হামলার পরপরই নিরাপত্তা এবং অগ্নিনির্বাপক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে এবং অবকাঠামো রক্ষায় কাজ শুরু করে।কর্তৃপক্ষ জানায়, ‘সময়মতো কর্মীদের সরিয়ে নেওয়ার ফলে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।’ পাশাপাশি দেশটির জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রয়েছে দাবি করে প্রতিষ্ঠানটি সাধারণ নাগরিকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে।বিবৃতিতে বলা হয়, ‘আমরা প্রিয় দেশবাসীকে অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহার, গণপরিবহন ব্যবহার এবং জ্বালানি সাশ্রয় করে এই শিল্পকে সহায়তা করার অনুরোধ জানাচ্ছি।’লাভান দ্বীপে হামলার প্রতিবাদে ইরান তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে তাদের রাষ্ট্রীয় গণমাধ্যম ‘ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং’ (আইআরআইবি) সংবাদ টিকারের মাধ্যমে জানায় যে, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, লাভান দ্বীপে হামলার এক ঘণ্টার মধ্যেই ইরান এই পাল্টাপাল্টি অভিযান শুরু করে। যদিও এই হামলায় নির্দিষ্ট লক্ষ্যবস্তু বা ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ এখনো স্পষ্টভাবে জানা যায়নি, তবে এই ঘটনা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনাকে এক নতুন ও বিপজ্জনক মাত্রায় নিয়ে গেছে।এর আগে, মঙ্গলবার (৭ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেন। তিনি জানান, আলোচনার জন্য ইরান একটি ‘কার্যকর’ ১০ দফা প্রস্তাব পেশ করেছে। ট্রাম্পের দেওয়া চূড়ান্ত সময়সীমা শেষ হওয়ার মাত্র দুই ঘণ্টা আগে এই যুদ্ধবিরতির ঘোষণা আসে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ
রাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় এই ভোটগ্রহণ শেষ হয়।নির্বাচন কমিশনার ড. Read more

মেঘনায় চিহ্নিত মাদক ব্যবসায়ী সবুজ গ্রেপ্তার
মেঘনায় চিহ্নিত মাদক ব্যবসায়ী সবুজ গ্রেপ্তার

কুমিল্লার মেঘনা উপজেলায় চিহ্নিত মাদক ব্যবসায়ী সবুজ মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার মানিকারচর ইউনিয়নের শিকিরগাঁও Read more

মোদির ডিগ্রি নিয়ে সন্দেহ আরও বাড়ল
মোদির ডিগ্রি নিয়ে সন্দেহ আরও বাড়ল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আদৌ বিএ পাশ কিনা গত ১১ বছর ধরে চলা এই সন্দেহ শেষ পর্যন্ত রহস্যই থেকে গেল। Read more

কাতারে মার্কিন বিমানঘাঁটি থেকে কর্মীদের সরে যাওয়ার নির্দেশনা
কাতারে মার্কিন বিমানঘাঁটি থেকে কর্মীদের সরে যাওয়ার নির্দেশনা

মধ্যপ্রাচ্যের দেশ কাতারের মার্কিন ঘাঁটি ছাড়তে কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনটি কূটনৈতিক সূত্রের বরাতে এমন দাবি করেছে বার্তাসংস্থা রয়টার্স।বুধবার (১৪ Read more

টঙ্গীতে পলিথিন কারখানায় অভিযান, জব্দ ৩ হাজার কেজি নিষিদ্ধ পণ্য
টঙ্গীতে পলিথিন কারখানায় অভিযান, জব্দ ৩ হাজার কেজি নিষিদ্ধ পণ্য

গাজীপুরের টঙ্গীতে অবৈধ পলিথিন উৎপাদনকারী দুটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় তিন হাজার কেজি নিষিদ্ধ পলিথিন ও পলিথিন তৈরীর কাচামাল জব্দ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন