বিশ্ব ক্রীড়াঙ্গনে আজ বুধবার (৮ এপ্রিল) রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ইভেন্ট। ক্রিকেট, ফুটবল দুই অঙ্গনেই দর্শকদের জন্য থাকছে উত্তেজনাপূর্ণ ম্যাচ। ক্রিকেটে জনপ্রিয় দুই ফ্র্যাঞ্চাইজি লিগ পাকিস্তান সুপার লিগ ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ অনুষ্ঠিত হবে একটি করে ম্যাচ। এছাড়াও অ-২০ নারী এশিয়ান কাপ ফুটবল অস্ট্রেলিয়ান মেয়েদের মুখোমুখি হবে জাপান। ইউরোপীয় ফুটবলে সবচেয়ে আকর্ষণীয় লড়াই উয়েফা চ্যাম্পিয়নস লিগ-এ। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আজ মুখোমুখি হবে বার্সেলোনা ও অ্যাথলেটিকো মাদ্রিদ। অন্য ম্যাচে ফরাসি ক্লাব পিএসজি মুখোমুখি হবে ইংলিশ ক্লাব লিভারপুলের। ক্রিকেট পিএসএলহায়দরাবাদ-পেশোয়ারসরাসরি, রাত ৮টা, টি স্পোর্টস আইপিএলদিল্লি-গুজরাটসরাসরি, রাত ৮টা, স্টার স্পোর্টস-১ফুটবলএএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপজাপান-অস্ট্রেলিয়াসরাসরি, বিকেল ৩টা, টি স্পোর্টস উয়েফা চ্যাম্পিয়নস লিগকোয়ার্টার ফাইনালবার্সেলোনা-অ্যাথলেটিকো মাদ্রিদসরাসরি, রাত ১টা, সনি টেন-২পিএসজি-লিভারপুলসরাসরি, রাত ১টা, সনি টেন-১ইউরোপা লিগব্রাগা-বেতিসসরাসরি, রাত পৌনে ১১টা, সনি স্পোর্টস ৫এবি
Source: সময়ের কন্ঠস্বর
