দিনাজপুরের বিরামপুর উপজেলায় ‘মাদক ছাড়ি, উড়াই ঘুড়ি, আলোকিত সমাজ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য ‘ঘুড়ি উৎসব-২০২৬’ উদযাপিত হয়েছে।মঙ্গলবার (৭ এপ্রিল) শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্স (BYFC)-এর আয়োজনে দিনব্যাপী এই উৎসব সম্পন্ন হয়।মাদকবিরোধী সচেতনতা প্রচারের লক্ষ্যে আয়োজিত এই উৎসবে নীল আকাশে নানা রঙের ঘুড়ির পাশাপাশি ঘোড়সওয়ার (হর্স রাইড), ঐতিহ্যবাহী দেশীয় খেলাধুলা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবটিকে এক মিলনমেলায় পরিণত করে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা সমাজসেবা অফিসার। এছাড়াও উপস্থিত ছিলেন শিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বিওয়াইএফসি বিরামপুর অফিসের প্রোগ্রাম ম্যানেজার, প্রোগ্রাম অর্গানাইজার এবং স্বেচ্ছাসেবকবৃন্দ। উৎসবে বিরামপুরের ৬টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে খেলাধুলা ও সৃজনশীল সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। ঘুড়ি উড়ানোর মতো নির্মল বিনোদনের মাধ্যমে কিশোর-কিশোরীদের সুস্থ মানসিক বিকাশে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়।সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডিবি হারুনের ফুফা ওমর ফারুক গ্রেপ্তার
ডিবি হারুনের ফুফা ওমর ফারুক গ্রেপ্তার

পলাতক সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ফুফা শ্বশুর ও আওয়ামী লীগ নেতা ওমর ফারুক চৌধুরী (৫৮) গ্রেপ্তার করেছে Read more

যশোর-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন নুরুজ্জামান লিটন
যশোর-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন নুরুজ্জামান লিটন

নানা নাটকীয়তা ও রাজনৈতিক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন শার্শা উপজেলা Read more

গাজা থেকে ইসরায়েলে হামলা, বেজে উঠল সাইরেন
গাজা থেকে ইসরায়েলে হামলা, বেজে উঠল সাইরেন

গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের দিকে দুটি রকেট নিক্ষেপ করা হয়েছে। রোববার (১০ আগস্ট) দুপুরে এই হামলা চালানো হয় বলে Read more

বেনাপোল ৬ নারী ছিনতাইকারী গ্রেফতার
বেনাপোল ৬ নারী ছিনতাইকারী গ্রেফতার

যশোরের বেনাপোলে প্রতারনার জালে ফেলে এক নারীর কাছ থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ৬ নারী ছিনতাইকারীকে গ্রেফতার করেছে Read more

গাজীপুরে চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
গাজীপুরে চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

গাজীপুর সদর উপজেলায় চিহ্নিত চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী। বুধবার (২৩ জুলাই) দুপুরে সদর উপজেলার বাঘের Read more

মুন্সিগঞ্জে ১৪ ককটেল, আটক তিন
মুন্সিগঞ্জে ১৪ ককটেল, আটক তিন

মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রামে অভিযান চালিয়ে ১৪টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন