আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।আজ রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে এই বৈঠক শুরু হয়। এর আগে, দুপুর ১২টার দিকে বৈঠকে অংশ নিতে নির্বাচন ভবনে আসেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। জানা গেছে, সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানের সঙ্গে বৈঠকের পর দুপুর আড়াইটায় নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সিইসি নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভায় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকার কথা রয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে এবার ভোটের আগে-পরে ৫ দিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত হয়েছে। সেক্ষেত্রে ভোটের আগে ৯ ফেব্রুয়ারি থেকে ভোটের পরদিন ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচনকে ঘিরে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসাবে দেখছেন সংশ্লিষ্টরা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বর্ণিল আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
বর্ণিল আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বর্ণিল আয়োজনের মধ্যে ছিল আনন্দ র‌্যালি, কেক কাটা, আলোচনা সভা এবং শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের Read more

আওয়ামী লীগের ভোট পেতে দৌড়ঝাঁপ করছে করছে জামায়াত: রিজভী
আওয়ামী লীগের ভোট পেতে দৌড়ঝাঁপ করছে করছে জামায়াত: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট পেতে জামায়াতে ইসলামী দৌড়ঝাঁপ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী Read more

ট্রাইব্যুনালে রেগে হেলমেট ফেলে দিলেন শাজাহান খান
ট্রাইব্যুনালে রেগে হেলমেট ফেলে দিলেন শাজাহান খান

ট্রাইব্যুনালে নেওয়ার সময় মেজাজ হারিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাজাহান খান। এ সময় তাকে রেগে মাথা থেকে হেলমেট Read more

কিশোরগঞ্জ গণঅধিকার পরিষদ থেকে ৯ জন জামায়াতে যোগদান
কিশোরগঞ্জ গণঅধিকার পরিষদ থেকে ৯ জন জামায়াতে যোগদান

কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সোহেল হায়দারসহ ৯ জন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা জামায়াতে ইসলামীর Read more

মতিঝিলে ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
মতিঝিলে ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

রাজধানীর মতিঝিলে একটি ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।শনিবার (১৭ মে) ফায়ার Read more

১৫ স্ত্রী ও ১০০ ভৃত্য নিয়ে আমিরাতে এসওয়াতিনির রাজা, ভিডিও ভাইরাল
১৫ স্ত্রী ও ১০০ ভৃত্য নিয়ে আমিরাতে এসওয়াতিনির রাজা, ভিডিও ভাইরাল

আফ্রিকার দেশ এসওয়াতিনির রাজা মসোয়াতি তৃতীয়র পুরোনো একটি ভিডিও নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন