জুলাই আন্দোলনের ক্যাপ্টেনকে লন্ডনে গিয়ে খেলার ট্রাফি দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন তারিখ নিয়ে আসছেন বলে মন্তব্য করেছেন বগুড়া ২ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদ অধিবেশন রাষ্ট্রপতির বক্তব্যের ওপর ধন্যবাদ জ্ঞাপন বক্তব্যে তিনি এই কথা বলেছেন।প্রতিমন্ত্রী বলেন, ‘এনসিপির এক নেতা বলেছে, জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতা খেলেছে আর বিএনপি ট্রফি নিয়েছে। আমরা বলি, আমরা সবাই খেলেছি জুলাই-আগস্টে। কিন্তু খেলার ক্যাপ্টেন কে তা অন্তর্বর্তী সরকার ঠিকই চিনেছে। তাই লন্ডনে গিয়ে ক্যাপ্টেনকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসছে ড. মুহাম্মদ ইউনূস।’তিনি আরও বলেন, ‘এই সংসদে জয়নাল আবদীন ফারুক, মনিরুল হক চৌধুরী, সাখাওয়াত হোসেন বকুল, ইকবাল হাসান মাহমুদ, গয়েশ্বর চন্দ্র রায়ের মতো মুক্তিযোদ্ধারা সরকার দলের বেঞ্চে উপস্থিত থাকলেও বিরোধী দলে কোনো মুক্তিযোদ্ধা নাই।’ এরপর তোপের মুখে পরেন মীর শাহে আলম। স্পিকার নিজেই তাকে স্মরণ করিয়ে দেন যে, বিরোধী দলের বেঞ্চে বসে থাকা গাজী নজরুল ইসলামও মুক্তিযোদ্ধা ছিলেন।এছাড়া, রাষ্ট্রপতি সম্পর্কে বলেন, মহামান্য রাষ্ট্রপতি একজন অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি। তাকে ধন্যবাদ দিতে চাই কারণ, মহামান্য রাষ্ট্রপতিকে নির্বাচিত করছে আওয়ামী লীগ। সেই রাষ্ট্রপতির মুখ দিয়ে আমরা বলিয়েছি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, গণতন্ত্রের মা খালেদা জিয়া এবং আওয়ামী লীগ স্বৈরাচার, ফ্যাস্টিস্ট। এই কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের এবং বিএনপির।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত সাতকানিয়া
তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত সাতকানিয়া

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় দেশের অন্যান্য এলাকার মতো চট্টগ্রামের সাতকানিয়া উপজেলাতেও শুরু হয়েছে তীব্র Read more

১০০ টাকার প্রাইজবন্ডের ড্র আগামীকাল
১০০ টাকার প্রাইজবন্ডের ড্র আগামীকাল

আগামীকাল বুধবার (২০ এপ্রিল) ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হবে। এটি প্রাইজবন্ডের ১১৯তম ড্র। সিঙ্গেল কমন ‘ড্র’ পদ্ধতিতে এই Read more

সম্পত্তির লোভে ২২ বছরে ১১ স্বামীকে খুন করলেন নারী
সম্পত্তির লোভে ২২ বছরে ১১ স্বামীকে খুন করলেন নারী

সম্পত্তির লোভে ২২ বছরে প্রায় ১১ জন স্বামীকে খুনের অভিযোগ উঠেছে ইরানের এক নারীর বিরুদ্ধে। কুলসুম আকবরি নামে ৫৬ বছর Read more

কটিয়াদীতে চীনা মুরগির বাণিজ্যিক খামার, বছরে ১২ লাখ টাকা আয়
কটিয়াদীতে চীনা মুরগির বাণিজ্যিক খামার, বছরে ১২ লাখ টাকা আয়

বাণিজ্যিকভাবে চীনা মুরগি (তিতির) পালন করে সাফল্য অর্জন করেছেন খামারি মাসুদুল আলম। এতে ঘুরেছে তার ভাগ্যের চাকা। বাণিজ্যিকভাবে এ পাখি Read more

নেত্রকোনায় পাওনা চাওয়ায় চা বিক্রেতাকে হত্যা, পালাতে গিয়ে গ্রেফতার
নেত্রকোনায় পাওনা চাওয়ায় চা বিক্রেতাকে হত্যা, পালাতে গিয়ে গ্রেফতার

নেত্রকোনার কলমাকান্দায় পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে পুলি নুজ দারিং (৪০) নামের এক চা বিক্রেতাকে হত্যা করা হয়েছে। হত্যার পর পার্শ্ববর্তী Read more

চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ শিশুর মরদেহ ১৪ ঘণ্টা পর উদ্ধার
চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ শিশুর মরদেহ ১৪ ঘণ্টা পর উদ্ধার

চট্টগ্রাম নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় নালায় পড়ে নিখোঁজ হওয়া ছয় মাস বয়সী শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন