বলিউডের ভাইজান সালমান খান সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে এক নতুন ফ্যাশন লুকে ধরা দিয়েছেন। তবে এবার তার স্টাইলের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে পোশাক নয়, বরং ‘ছেঁড়া জুতা’।সম্প্রতি মুম্বাই এয়ারপোর্টে নিজের বডিগার্ড শেরার সঙ্গে দেখা যায় সালমান খানকে। সেই সময় ব্ল্যাক-অ্যান্ড-হোয়াইট চেক শার্ট এবং ব্ল্যাক প্যান্টে নজর কাড়েন ভাইজান। চোখে সানগ্লাস, হাতে ব্র্যান্ডেড ঘড়ি এবং তার সিগনেচার ব্রেসলেট সব মিলিয়ে লুক ছিল দারুণ স্টাইলিশ। কিন্তু ক্যামেরার ফোকাস যখন তার জুতার দিকে যায়, তখনই শুরু হয় চর্চা।সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা শুরু করেছেন নানা মন্তব্য। কেউ বলছেন এটি সাহসী ফ্যাশনের উদাহরণ, আবার কেউ হাস্যকর মন্তব্যও করেছেন। সালমান খান যেমন সিনেমায় দাবাং মেজাজের জন্য পরিচিত, তেমনি ফ্যাশন স্টেটমেন্টেও তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকছেন।আরএ
Source: সময়ের কন্ঠস্বর
