ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, কমান্ডারদের হত্যাকাণ্ড দিয়ে ইরানের সশস্ত্র বাহিনীকে দমানো যাবে না। গত সোমবার (৬ এপ্রিল) সকালে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা মেজর জেনারেল মাজিদ খাদেমি নিহত হওয়ারর পর এক শোকবার্তায় তিনি এ কথা বলেন। খামেনি সোমবার এক লিখিত বক্তব্যে বলেন, ‘খাদেমি নিরাপত্তা, গোয়েন্দা ও প্রতিরক্ষা ক্ষেত্রে কয়েক দশক ধরে নীরবে ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।’  তিনি আরও বলেন, ‘তবুও ইসলামি ইরানের সত্যের পথের যোদ্ধা ও লড়াকুরা এবং আত্মত্যাগী সশস্ত্র বাহিনী এতটাই মজবুত ও গভীরভাবে প্রোথিত ফ্রন্ট গড়ে তুলেছে যে, সন্ত্রাসবাদ ও অপরাধ কখনোই তাদের জিহাদি আদর্শের সংকল্পকে চিড় ধরাতে পারবে না।’ গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক আগ্রাসন শুরু যুক্তরাষ্ট্র ও ইসরাইল। হামলার প্রথম দিনই সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির পাশাপাশি বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হন। এর সপ্তাহ খানেক পর মোজতবা খামেনি সবোচ্চ নেতা নির্বাচিত হন।এরপর ইসরাইল ইরানের আরও ডজনখানেক জ্যেষ্ঠ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাকে লক্ষ্যবস্তু বানিয়েছে। সবশেষ মাজিদ খাদেমির হত্যার খবর এলো যা ইরান ও ইসরাইল উভয়পক্ষই নিশ্চিত করেছে। ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, খাদেমি ‘ইসরাইলি নাগরিকদের হত্যার জন্য সরাসরি দায়ী’ ছিলেন।একইদিন ইসরাইলের সামরিক বাহিনী দাবি করে, তাদের বিমানবাহিনী আইআরজিসির কুদস ফোর্সের বিশেষ অভিযান ইউনিটের কমান্ডার আসগর বাগেরিকেও ‘নিশ্চিহ্ন’ করেছে। ২০১৯ সাল থেকে তিনি এই পদে ছিলেন। তেহরান এখনও এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি। তথ্যসূত্র: সিএনএন এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাদির হত্যাকারীদের ২ সহযোগী ভারতে গ্রেফতার
হাদির হত্যাকারীদের ২ সহযোগী ভারতে গ্রেফতার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় সরাসরি জড়িত ২ সহায়তাকারী ভারতের মেঘালয় পুলিশের হাতে গ্রেফতার হয়েছে বলে Read more

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ২২৭১
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ২২৭১

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও এক হাজার ১১৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য Read more

নতুন ডিজাইনের ৩ নোট বাজারে আসছে আজ
নতুন ডিজাইনের ৩ নোট বাজারে আসছে আজ

দেশে প্রথমবারের মতো গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ১ হাজার, ৫০ ও ২০ টাকা মূল্যমানের Read more

খালেদা জিয়ায় জন্য আজ দেশের সব মসজিদে দোয়ার আহ্বান
খালেদা জিয়ায় জন্য আজ দেশের সব মসজিদে দোয়ার আহ্বান

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজ শুক্রবার (০২ জানুয়ারি) দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন Read more

বিজিবির রেদোয়ানুলসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বিজিবির রেদোয়ানুলসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ ৪ জনের Read more

৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী
৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী

পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেশের আকাশে আজ দেখা যায়নি। তাই পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর (শনিবার) পালিত হবে।রবিবার (২৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন