জামালপুর ইসলামপুরে ভুট্টাক্ষেত থেকে জুয়েল শেখ (৩০) নামের এক অটোচালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম সংগরপুর এলাকায় ভুট্রাক্ষেতে বস্তাবন্দি মরদেহ দেখে পুলিশের জরুরি ৯৯৯ ফোন দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম গাজী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহত জুয়েল শেখ, মেলান্দহ উপজেলার পূর্বশ্যামপুর এলাকার আবু হানিফের ছেলে। অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। মরদেহে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেকনাফে বন্দিশালা থেকে ৪৪ জিম্মি উদ্ধার
টেকনাফে বন্দিশালা থেকে ৪৪ জিম্মি উদ্ধার

কক্সবাজারে টেকনাফের উপকুলী ইউনিয়ন বাহারছড়া গহীন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে পাচারকারী চক্রের বন্দিশালা থেকে শিশুসহ ৪৪ জন মালয়েশিয়াগামী যাত্রীকে উদ্ধার Read more

নৌকাবাইচ দেখে ফেরার পথে মায়ের মৃত্যু, মেয়ে নিখোঁজ
নৌকাবাইচ দেখে ফেরার পথে মায়ের মৃত্যু, মেয়ে নিখোঁজ

জামালপুরের সরিষাবাড়ীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা-বাইচ দেখে নদীপার হয়ে বাড়ি ফেরার পথে খেয়া নৌকা ডুবে মোর্শেদা বেগম (৪৫) নামের এক নারীর Read more

এবার স্বর্ণের দামে নতুন মোড়
এবার স্বর্ণের দামে নতুন মোড়

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম মঙ্গলবার প্রায় অপরিবর্তিত ছিল। এর পেছনে মূল কারণ হিসেবে ধরা হচ্ছে—বিনিয়োগকারীরা মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান Read more

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬৪১
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬৪১

সারাদেশে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১ হাজার ৫৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া Read more

এইচআর অ্যাডমিন কীভাবে হওয়া যায়, কাজ ও চাকরির সম্ভাবনা কেমন?
এইচআর অ্যাডমিন কীভাবে হওয়া যায়, কাজ ও চাকরির সম্ভাবনা কেমন?

একটি প্রতিষ্ঠানের মূল শক্তি হলো তার কর্মীরা। যত আধুনিক প্রযুক্তিই ব্যবহার করা হোক না কেন, দক্ষ জনবল ছাড়া কোনও সংস্থাই Read more

দুই বছরে দেড় লাখ মৃত্যু – সুদানে আসলে কী হচ্ছে?
দুই বছরে দেড় লাখ মৃত্যু – সুদানে আসলে কী হচ্ছে?

দুই বছরেরও বেশি সময় ধরে চলমান সংঘাতে সুদানজুড়ে মারা গেছে দেড় লাখের বেশি মানুষ। দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে পুরো দেশে। প্রায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন