নাটোরের সিংড়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে পুকুর খননের দায়ে দুইটি ভেকু মেশিনের চারটি ব্যাটারি জব্দ করা হয়েছে এবং এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা থেকে রাত ১টা পর্যন্ত উপজেলার চৌগ্রাম ইউনিয়নের নিমাকদমা ও চামারি ইউনিয়নের সোনাপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।অভিযানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।এ সময় সোনাপুর এলাকায় তিন ফসলি আবাদি জমিতে অবৈধভাবে পুকুর খননের অপরাধে সুলতানা নামে এক অসাধু ভেকু কন্টাক্টরকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।এছাড়া অবৈধভাবে পুকুর খননের কাজে ব্যবহৃত দুইটি ভেকু মেশিনের চারটি ব্যাটারি জব্দ করা হয়েছে।সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত বলেন, কৃষি জমি রক্ষায় অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ববিতে শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে মশাল মিছিল ও মহাসড়ক অবরোধ
ববিতে শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে মশাল মিছিল ও মহাসড়ক অবরোধ

তানজিদ শাহ জালাল ইমন,  ববি প্রতিনিধি শিক্ষার্থীদের বিরুদ্ধে করা হয়রানিমূলক ও মিথ্যা মামলার প্রতিবাদ এবং ৪ দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) Read more

১৩ জুলাই: নামাজের সময়সূচি
১৩ জুলাই: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

ট্রাম্পবিরোধী আন্দোলনে কাঁপছে যুক্তরাষ্ট্র, রাস্তায় লাখ লাখ মানুষ
ট্রাম্পবিরোধী আন্দোলনে কাঁপছে যুক্তরাষ্ট্র, রাস্তায় লাখ লাখ মানুষ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান যুদ্ধ শুরুর ঠিক এক মাসের মাথায় সারা যুক্তরাষ্ট্রে রাস্তায় নামলেন বিক্ষোভকারীরা। শনিবারের এই মিছিল ও সমাবেশ Read more

মাসিক ২ লাখ টাকা খরচে কুকুর ছানাকে স্কুলে ভর্তি
মাসিক ২ লাখ টাকা খরচে কুকুর ছানাকে স্কুলে ভর্তি

প্রিয় পোষা কুকুরকে পর্যাপ্ত সময় দিতে না পারায় এক ব্যতিক্রমী ও ব্যয়বহুল উদ্যোগ চীনের সাংহাইয়ে এক তরুণী। তার এই উদ্যোগ Read more

নওগাঁয় আমবাগান থেকে শিশুকন্যার মরদেহ উদ্ধার
নওগাঁয় আমবাগান থেকে শিশুকন্যার মরদেহ উদ্ধার

নওগাঁর পোরশা উপজেলায় আম বাগান থেকে গলার সঙ্গে হাত বাঁধা অবস্থায় সুমাইয়া আখতার নামে ৯ বছর বয়সী এক শিশুর মরদেহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন