বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণিত বিভাগের বিতার্কিকদের সংগঠন ম্যাথমেটিক্স ডিবেটিং ক্লাব – এমডিসি বেরোবি এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী ও এমডিসি এর প্রতিষ্ঠাতা গালিবা ইবনাত সভাপতি এবং ১৪ তম ব্যাচের শিক্ষার্থী ও এমডিসি এর প্রতিষ্ঠাতা খাদিমুল সরদার সাধারণ সম্পাদক হয়েছেন।‎সোমবার (৬ এপ্রিল) দুপুরে গণিত বিভাগের গ্যালারি রুমে এমডিসি আয়োজিত “আমার কন্ঠে বাংলাদেশ” পাবলিক স্পিকিং কম্পিটিশন ১.০ অনুষ্ঠানে ১৬ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন জুঁই দাস এবং সহকারী সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন কায়েস আহমেদ বিলাস, আল জাবির। প্রচার সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আকাশ চন্দ্র এবং সহকারি প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন কল্যাণ রায় সৌমেন ও মোছাঃ নিশাত তাসনিম। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন বৃষ্টি রানী এবং সহকারী কোষাধ্যক্ষ হলেন মোছাঃ ফারজানা পারভীন। দপ্তর সম্পাদক হয়েছেন তাসফিয়া তানজিম নেহা এবং সহকারী দপ্তর সম্পাদক মো. মাসুম বিল্লাহ ও মো. রাফে জামান। সেশন কো-অর্ডিনেটর হয়েছেন মোছাঃ হাসি আক্তার এবং সহকারী কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেন মো. নাজমুল ইসলাম ও মো. সাঈদ আলম।‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর কমলেশ চন্দ্র রায়, অধ্যাপক ডক্টর মো. তাজুল ইসলাম, অধ্যাপক ডক্টর মো. রুহুল আমিন, প্রভাষক মো. আখের চৌধুরী, এমডিসি এর তত্ত্বাবধায়ক শিক্ষক ও বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইসমাইল হোসেন এবং এমডিসি এর সহপ্রতিষ্ঠাতা ও এলামনাই ইশরাত জাহান টুম্পা সহ বিভাগের বিভিন্ন ব্যাচের বিতর্কিকরা।এমডিসি এর প্রতিষ্ঠাতা ও বর্তমান সাধারণ সম্পাদক খাদিমুল সরদার বলেন, নিজ হাতে প্রতিষ্ঠা করা ক্লাবের সাধারণ সম্পাদক হতে পেরে আমি অত্যন্ত সম্মানিত ও কৃতজ্ঞ। এই ক্লাব প্রতিষ্ঠার পিছনে গল্পগুলো এখনো আমার স্মৃতিতে স্পষ্ট রয়েছে। সেই জন্যই হয়তোবা কাজ করার স্পৃহা একটু বেশিই। এটা শুধু একটি পদ নয়, একটি বড় দায়বদ্ধতা, যেটি আমাকে সামনে কাজ করতে অনেক বেশি সাহস ও বিশ্বাস জোগাবে। গণিত বিভাগের বিতর্ক চর্চাকে আরো শক্তিশালী করা, নবীন বিতার্কিকদের দক্ষতা উন্নয়নে কাজ করা এবং বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের বাইরে আরো সক্রিয়ভাবে গণিত বিভাগকে উপস্থাপন করাই আমার মূল লক্ষ্য। এই যাত্রায় ক্লাবের সিনিয়র, সহযোদ্ধা ও বিভাগীয় শিক্ষক ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা কামনা করছি।এমডিসি এর প্রতিষ্ঠাতা ও বর্তমান ‎সভাপতি গালিবা ইবনাত বলেন, ক্লাবটি প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক কিছু সেক্রিফাইস করতে হয়েছে, তাই দায়িত্বটা অনেক বড়। আমি কাজের মানুষ। কাজ করার সুযোগ পেয়েছি, তাই কাজ করে যেতে চাই। কিভাবে বিতর্ক চর্চাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়াই আমার প্রধান লক্ষ্য। আমি বিশ্বাস করি, সবার সহযোগিতায় এই লক্ষ্য অর্জন সম্ভব এবং বিভাগের গৌরব বৃদ্ধি করা যাবে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বড়দিন উপলক্ষ্যে তারেক রহমানের শুভেচ্ছা
বড়দিন উপলক্ষ্যে তারেক রহমানের শুভেচ্ছা

বড়দিন উপলক্ষ্যে বাংলাদেশসহ সারা বিশ্বের খ্রিষ্টান সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বুধবার (২৪ ডিসেম্বর) রাতে Read more

নয়াপল্টনে বিএনপির তারুণ্যের সমাবেশ বুধবার, ১৫ লাখ জমায়াতের প্রত্যাশা
নয়াপল্টনে বিএনপির তারুণ্যের সমাবেশ বুধবার, ১৫ লাখ জমায়াতের প্রত্যাশা

বিএনপির তিন তরুণ সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগীয় তারুণ্যের অধিকারের সমাবেশ অনুষ্ঠিত হবে Read more

মেহেরপুর সীমান্তে ৬০ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ
মেহেরপুর সীমান্তে ৬০ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ

মেহেরপুরের গাংনী উপজেলার দুটি সীমান্ত এলাকা দিয়ে নারী, পুরুষ, শিশু ও তৃতীয় লিঙ্গের ৬০ জনকে বাংলাদেশী সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে Read more

সংবাদ সম্মেলনে এনসিপির ৪ নেতার পদত্যাগ
সংবাদ সম্মেলনে এনসিপির ৪ নেতার পদত্যাগ

মাদারীপুরের শিবচর উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা সমন্বয় কমিটি থেকে চার নেতা একযোগে পদত্যাগ করেছেন। শনিবার (৯ আগস্ট) বিকেলে শিবচর Read more

ইরাক-ইরান সীমান্তে উত্তেজনা, নিহত ৩
ইরাক-ইরান সীমান্তে উত্তেজনা, নিহত ৩

ইরাক-ইরান সীমান্তবর্তী দক্ষিণ ইরাকের বসরা শহরে এক ভয়াবহ মিসাইল হামলায় অন্তত ৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত Read more

প্রথমবার ধরা পড়ল গ্রহ জন্মের শুরুর মুহূর্ত
প্রথমবার ধরা পড়ল গ্রহ জন্মের শুরুর মুহূর্ত

প্রথমবারের মতো জ্যোতির্বিজ্ঞানীরা একটি সৌরজগতের জন্মপ্রক্রিয়া সরাসরি দেখতে সক্ষম হয়েছেন। বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবী থেকে ১ হাজার ৩০০ আলোকবর্ষ দূরে অবস্থিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন