যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে করা কড়া ভাষায় সতর্কবার্তার পর ইরান সোমবার মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে হামলা শুরু করেছে। দেশটি একইসঙ্গে ‘বিধ্বংসী’ প্রতিশোধের হুমকি দিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।সোমবার (০৬ এপ্রিল) ভোরে ইসরায়েল, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত একযোগে ইরানি মিসাইল ও ড্রোন হামলার কথা জানিয়েছে। তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। এই হামলাগুলো এমন সময়ে চালানো হয়েছে যখন ট্রাম্পের বিরুদ্ধে তেহরান তাদের কড়া অবস্থান আরও জোরদার করছে। ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড সতর্ক করে জানিয়েছে, বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা হলে ‘আরও অনেক বেশি বিধ্বংসী’ প্রতিশোধ নেওয়া হবে।ট্রাম্পের চরম হুমকির পরেই জয়শঙ্করকে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ফোন ট্রাম্পের চরম হুমকির পরেই জয়শঙ্করকে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ফোন প্রতিবেদনে বলা হয়েছে, এই সতর্কবার্তাটি আসে ট্রাম্পের ইরানের বেসামরিক অবকাঠামো ধ্বংস করার হুমকির কয়েক ঘণ্টা পর। তিনি উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচল পুনরায় চালুর জন্য একটি চুক্তিতে তার দাবি মেনে নিতে তেহরানকে আহ্বান জানান।   ইরান কার্যত বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে। এর পর ট্রাম্প কড়া ভাষায় সতর্ক করে বলেন, তেহরানকে দ্রুত হরমুজ প্রণালি খুলে দিতে হবে, নইলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।এক সংক্ষিপ্ত পোস্টে প্রেসিডেন্ট ইরানকে নির্দেশ পালনের জন্য একটি নতুন সময়সীমা বেঁধে দিয়েছেন। তা হলো মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টা। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপির বিদ্রোহীরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: নজরুল ইসলাম খান
বিএনপির বিদ্রোহীরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: নজরুল ইসলাম খান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থিতা মনোনয়নপত্র প্রত্যাহার না করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির Read more

জমি লিখে নিয়েও চাকরি দেননি মাদ্রাসার সুপার!
জমি লিখে নিয়েও চাকরি দেননি মাদ্রাসার সুপার!

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৭৪ শতাংশ জমি লিখে নিয়েও চাকরি না দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলার বর্ষাগাতি বালিকা দাখিল মাদ্রাসার সুপার নজরুল ইসলামের Read more

একুশে বইমেলায় স্টলের জন্য আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত
একুশে বইমেলায় স্টলের জন্য আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত

বাংলা একাডেমির অমর একুশে বইমেলায় অংশগ্রহণের জন্য আগ্রহী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোকে স্টল বরাদ্দের আবেদনপত্র জমা দেওয়ার জন্য আহ্বান করা হয়েছে। আগামী Read more

নোয়াখালীতে ২১ দিনেও উদ্ধার হয়নি অপহৃত ২ বোন!
নোয়াখালীতে ২১ দিনেও উদ্ধার হয়নি অপহৃত ২ বোন!

নোয়াখালী সদর উপজেলায় অপহরণের ২১ দিন পরও ২ বোনকে উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে Read more

লা লিগায় রিয়ালের ছয়ে ছয়
লা লিগায় রিয়ালের ছয়ে ছয়

লা লিগার চলতি মৌসুমে দুরন্ত ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। সর্বশেষ ম্যাচে লেভান্তেকে ৪-১ ব্যবধানে পরাজিত করে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত Read more

কালিয়াকৈরে তুরাগ নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
কালিয়াকৈরে তুরাগ নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি এলাকায় তুরাগ নদীর ব্রিজসংলগ্ন অংশে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ ভেসে এসেছে। রোববার (১৩ জুলাই) দুপুরে স্থানীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন