​বড় ভাইয়ের দাফন সম্পন্ন করে বাড়ি ফেরার মাত্র তিন ঘণ্টার ব্যবধানে ছোট ভাইয়েরও আকস্মিক মৃত্যু হয়েছে। নিয়তির এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর গ্রামে।​জানা গেছে চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর গ্রামের মৃত রিয়াজ প্রামাণিকের বড় ছেলে গোলাপ প্রামাণিক (৮০) বার্ধক্যজনিত কারণে রোববার (৫ এপ্রিল) দিবাগত রাতে ইন্তেকাল করেন। সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টায় তাঁর জানাজা ও দাফন সম্পন্ন হয় স্থানীয় কবরস্থানে।​বড় ভাইকে চিরবিদায় দিয়ে চাটমোহর পৌর সদরের ছোটশালিখার বাসায় ফিরেছিলেন ছোট ভাই মোজাম্মেল হক (৭২)। কিন্তু বড় ভাইয়ের দাফন শেষ হওয়ার মাত্র ৩ ঘণ্টার মাথায় (আনুমানিক বেলা ১টার দিকে) তিনিও স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।​বড় ভাইয়ের মৃত্যুর পরে ছোট ভাইয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় এক শোকাতুর পরিবেশের সৃষ্টি করেছে। মৃত্যুকালে মোজাম্মেল হক তাঁর স্ত্রী, একমাত্র পুত্র তুষার, দুই কন্যা এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অভিযানে গিয়ে বিব্রত ম্যাজিস্ট্রেট, গাড়ীর নেমপ্লেটে লেখা ‘নাটক কম কর প্রিয়’
অভিযানে গিয়ে বিব্রত ম্যাজিস্ট্রেট, গাড়ীর নেমপ্লেটে লেখা ‘নাটক কম কর প্রিয়’

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধ গাড়ীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। অভিযানের নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী Read more

ভেবেছিলাম মেলোনির সাহস আছে, কিন্তু আমি ভুল ছিলাম: ট্রাম্প
ভেবেছিলাম মেলোনির সাহস আছে, কিন্তু আমি ভুল ছিলাম: ট্রাম্প

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাহসের ব্যাপারে ভুল ধারণা ছিল বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘আমি ভেবেছিলাম মেলোনির Read more

পেরুতে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১৮
পেরুতে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১৮

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৫ Read more

কিভাবে বুঝবেন কিডনি সুস্থ আছে
কিভাবে বুঝবেন কিডনি সুস্থ আছে

কিডনি আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা রক্ত পরিশোধনের কাজ করে। শরীর থেকে বিষাক্ত পদার্থ অপসারণ করে দেয় কিডনি। এ Read more

ইবি শিক্ষিকা রুনা হত্যার প্রধান আসামির ২ দিন রিমান্ড মঞ্জুর
ইবি শিক্ষিকা রুনা হত্যার প্রধান আসামির ২ দিন রিমান্ড মঞ্জুর

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের প্রধান আসামির ২ দিন পুলিশি হেফাজতে জিজ্ঞেসাবাদের Read more

বিসিবির পরিচালক হলেন বুলবুল
বিসিবির পরিচালক হলেন বুলবুল

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিয়ানক আমিনুল ইসলাম বুলবুল বিসিবির পরিচালক মনোনীত হয়েছেন। শুক্রবার (৩০ মে) বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন