মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (৬ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার ভাগ্যকূল রোড এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভাগ্যকূল রোডে ভিশন অ্যাম্পেরিয়ামের বিপরীতে অবস্থিত নবাব কাচ্চি ডাইন রেস্টুরেন্টের রান্নাঘরে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন রেস্টুরেন্টের ভেতরে ছড়িয়ে পড়ে।খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের তাৎক্ষণিক পদক্ষেপের ফলে আগুন আশপাশের দোকানপাট ও অন্যান্য স্থাপনায় ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।রেস্টুরেন্টটির মালিক মো. আনোয়ার হোসেন বাবু জানান, অগ্নিকাণ্ডে রেস্টুরেন্টের আসবাবপত্র, সাজসজ্জার বিভিন্ন সামগ্রী, ফার্নিচারের কিছু অংশ এবং রান্নাঘরের মালামাল পুড়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রান্নাঘরে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে পরে নির্ধারণ করা হবে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়ার জানাজা-দাফন ঘিরে নিরাপত্তায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন
খালেদা জিয়ার জানাজা-দাফন ঘিরে নিরাপত্তায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন

বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও দাফন ঘিরে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা Read more

ইয়েমেন উপকূলে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা
ইয়েমেন উপকূলে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনের উপকূলের কাছে এডেন উপসাগরে একটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। হামলার পর নৌযানটিতে ভয়াবহ আগুন ধরে গেছে বলে জানিয়েছে Read more

মির্জাপুরে স্বামীর কুড়ালের কোপে স্ত্রী হত্যার অভিযোগ
মির্জাপুরে স্বামীর কুড়ালের কোপে স্ত্রী হত্যার অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীর কুড়ালের কোপে স্ত্রী হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত স্বামী লতিফ মিয়া।সোমবার (১৮ আগস্ট) Read more

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশা কেটে যাওয়ায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।বুধবার Read more

ভোলায় লঞ্চের ধাক্কায় স্পিডবোটডুবি, পুলিশ সদস্য নিখোঁজ
ভোলায় লঞ্চের ধাক্কায় স্পিডবোটডুবি, পুলিশ সদস্য নিখোঁজ

ভোলার লালমোহন উপজেলার মেঘনা নদীতে ঘাটে অবস্থানরত কর্নফুলী-১২ নামে একটি যাত্রীবাহী লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে মৎস্য বিভাগের একটি স্পিডবোটডুবির ঘটনা Read more

ঐতিহাসিক পাগলা মসজিদে দান করা যাবে ঘরে বসেই
ঐতিহাসিক পাগলা মসজিদে দান করা যাবে ঘরে বসেই

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের জন্য প্রথমবারের মতো চালু হলো অনলাইন দানের সুবিধা। এখন থেকে দেশ-বিদেশের যেকোনো প্রান্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন