জামালপুরের ইসলামপুরে জ্বালানি সংকটের কারণে পেট্রল ও অকটেন না পেয়ে দুই ঘণ্টা সড়ক অবরোধ করেছে মোটরসাইকেল চালকরা। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।সোমবার (৬ এপ্রিল) জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।স্থানীয়রা জানান,  চলমান জ্বালানি সংকটের কারণে সারাদেশের ন্যায় জামালপুরের ৭টি উপজেলায় ১৭টি পাম্পে তীব্র জ্বলানি তেল সংকট দেখা দিয়েছে। বিশেষ করে মোটরসাইকেল চালক ও কৃষকদের বেশি বিপাকে পড়তে হয়েছে। সোমবার (৬ এপ্রিল) ভোর থেকে ইসলামপুর উপজেলার ঝর্ণা ফিলিং স্টেশনে পেট্রল ও অকটেনে জন্য কয়েকশ মোটরসাইকেল চালক তাদের গাড়ি নিয়ে অপেক্ষা করতে থাকেন।সকাল ৬টায় ঝর্না ফিলিং স্টেশনের কর্তৃপক্ষ তেলের জন্য অপেক্ষায় থাকা মোটরসাইকেল চালকদের জানান এখনও তেল আসেনি। এতে ক্ষোভে ফেটে পড়েন মোটরসাইকেল চালকরা। তারা এ সময় বিক্ষোভ শুরু করেন। পরে তারা ক্ষুব্ধ হয়ে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখে।অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের হস্তক্ষেপে ২ ঘন্টা পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম গাজী জানান, পাম্পে তেল দিবে না এমন খবর পেয়ে কিছু মোটরসাইকেল চালক সড়কে অবস্থান করে। পরে থানা পুলিশের হস্তক্ষেপে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্লাস্টিক ও বিষে আক্রান্ত সুন্দরবনের পশুর নদী
প্লাস্টিক ও বিষে আক্রান্ত সুন্দরবনের পশুর নদী

সুন্দরবনের প্রাণ পশুর নদী কয়লা, প্লাস্টিক, বিষ ও শিল্প দূষণে আক্রান্ত। গণতন্ত্রের ন্যায় বাংলাদেশের নদ-নদী ও প্রাণ-প্রকৃতি ফ্যাসিবাদী দুঃশাসন দ্বারা Read more

শিক্ষকদের দাবি নিয়ে কাজ করছে সরকার: শিক্ষা উপদেষ্টা
শিক্ষকদের দাবি নিয়ে কাজ করছে সরকার: শিক্ষা উপদেষ্টা

শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলন Read more

সাম্যের জানাজা বাদ জোহর ঢাবির কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে
সাম্যের জানাজা বাদ জোহর ঢাবির কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে

সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের জানাজা ঢাবির কেন্দ্রীয় Read more

পুতুলের গুলশানের ফ্ল্যাট জব্দের নির্দেশ
পুতুলের গুলশানের ফ্ল্যাট জব্দের নির্দেশ

দুর্নীতির মামলায় চার্জশিটভূক্ত আসামি শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে ঢাকার গুলশানে থাকা একটি ফ্ল্যাট জব্দ করার আদেশ দিয়েছেন Read more

পাবনার ৪টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
পাবনার ৪টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

পাবনার ৫টি আসনের মধ্যে ৪টি আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি।আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার Read more

স্ত্রী-সন্তানকে দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু
স্ত্রী-সন্তানকে দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

 ফরিদপুরের আলফাডাঙ্গায় স্ত্রী-সন্তানের সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ওবায়দুর রহমান (৫০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন