কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা আরও তীব্র হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর হুঁশিয়ারি প্রত্যাখ্যান করে প্রণালীতে নতুন নিয়ম চালুর ঘোষণা দিয়েছে ইরান।আইআরজিসি-র নৌবাহিনী তাদের দাপ্তরিক এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে জানিয়েছে, প্রণালী দিয়ে চলাচলকারী বিদেশি জাহাজের ওপর ‘ট্রানজিট ফি’ আরোপসহ একটি নতুন ব্যবস্থা কার্যকর করতে তারা প্রস্তুত। তাদের দাবি, পারস্য উপসাগরে ইরানের ঘোষিত ‘নিউ অর্ডার’ বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার।আইআরজিসি আরও স্পষ্ট করে বলেছে, হরমুজ প্রণালী আর আগের অবস্থায় ফিরবে না—বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর জন্য।এরই মধ্যে ইরানের পার্লামেন্ট একটি বিল পাস করেছে, যেখানে নির্দিষ্ট বিদেশি জাহাজের কাছ থেকে টোল আদায়ের বিধান রাখা হয়েছে। পাশাপাশি মার্কিন ও ইসরায়েলি জাহাজ চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। শিপিং বিশ্লেষণ প্রতিষ্ঠান লয়েডস লিস্ট জানিয়েছে, ইতোমধ্যে কিছু জাহাজ চীনা মুদ্রা ইউয়ান বা ইরানি রিয়ালে অর্থ পরিশোধ করে এই প্রণালী ব্যবহার করছে।অন্যদিকে, রবিবার এক্সে দেওয়া পোস্টে ট্রাম্প ইরানকে কঠোর হুমকি দেন। তিনি সতর্ক করে বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, সেতু ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হবে। তার ভাষায়, ইরানকে ‘নরকের মুখোমুখি’ হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, যদি তারা পিছু না হটে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে বড় ধরনের অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ-এর ইরান প্রকল্প পরিচালক আলী ভায়েজ বলেছেন, তেহরান মনে করে হরমুজ প্রণালীর ওপর তাদের নিয়ন্ত্রণ পারমাণবিক অস্ত্রের চেয়েও কার্যকর। তিনি এটিকে ‘ব্যাপক বিপর্যয় সৃষ্টি করার সক্ষমতা’ হিসেবে উল্লেখ করেন।উল্লেখ্য, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথটির সবচেয়ে সংকীর্ণ অংশ মাত্র ২১ মাইল প্রশস্ত, যেখানে জাহাজ চলাচলের কার্যকর পথ প্রায় ২ মাইলের মতো। ফলে সামান্য উত্তেজনাও বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুতিনের সঙ্গে বৈঠক ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে: ট্রাম্প
পুতিনের সঙ্গে বৈঠক ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে: ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাদের বৈঠক Read more

আল্লামা সাঈদীর অনন্য খিদমাহ জাতি যুগ যুগ স্মরণ করবে: আজহারী
আল্লামা সাঈদীর অনন্য খিদমাহ জাতি যুগ যুগ স্মরণ করবে: আজহারী

দেলাওয়ার হোসাইন সাঈদীকে স্মরণ করে নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ড. মিজানুর রহমান আজহারী। এরই মধ্যে Read more

বিএনপির প্রার্থী তালিকায় নেই যেসব হেভিওয়েটের নাম
বিএনপির প্রার্থী তালিকায় নেই যেসব হেভিওয়েটের নাম

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০টি আসনের মধ্যে ২৩৭টির সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। এই তালিকায় নেই Read more

জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের দায় স্বীকার, রাজসাক্ষী হলেন চৌধুরী মামুন
জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের দায় স্বীকার, রাজসাক্ষী হলেন চৌধুরী মামুন

জুলাই-আগস্টের হত্যাকাণ্ডে রাজসাক্ষী হয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেন।আজ Read more

বৈশাখের রঙে ব্যস্ত মিরসরাইয়ের কুমারপাড়া
বৈশাখের রঙে ব্যস্ত মিরসরাইয়ের কুমারপাড়া

ভোরের নরম আলো ছড়িয়ে পড়তেই জেগে ওঠে মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া গ্রামের কুমারপাড়া। ঘুম ভাঙার আগেই শুরু হয় মাটির সঙ্গে Read more

মির্জাপুরে বিএনপি ও গ্রামবাসীর উদ্যোগে জিও ব্যাগ ফেলে নদীভাঙন রোধের চেষ্টা
মির্জাপুরে বিএনপি ও গ্রামবাসীর উদ্যোগে জিও ব্যাগ ফেলে নদীভাঙন রোধের চেষ্টা

টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপি ও গ্রামবাসীর উদ্যোগে নদী ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার উদ্বোধন করা হয়েছে। রোববার (২০এপ্রিল) উপজেলার ফতেপুর ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন