কুমিল্লার বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলার রহস্য উদ্ঘাটনে নতুন মোড় নিতে যাচ্ছে। মামলার তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় তদন্ত কর্মকর্তা পিবিআই-ঢাকার পরিদর্শক মো. তরিকুল ইসলামকে আজ সোমবার (৬ এপ্রিল) আদালতে তলব করা হয়েছে। দীর্ঘ এক দশকেও বিচার না পাওয়া তনুর পরিবার এই তলবের মধ্য দিয়ে নতুন করে ন্যায়বিচারের আশা করছে। কুমিল্লার সংশ্লিষ্ট আদালত থেকে সম্প্রতি মামলার অগ্রগতি জানতে চেয়ে পিবিআইকে চিঠি দেওয়া হয়। এরই প্রেক্ষিতে আজ তদন্ত কর্মকর্তার আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার কথা রয়েছে। তদন্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, আদালত মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছেন। আজ আদালতে তদন্তের বিভিন্ন পর্যবেক্ষণ তুলে ধরা হবে। তবে এখনই চার্জশিট বা চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হচ্ছে না। দীর্ঘ ১০ বছরেও খুনিরা শনাক্ত না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তনুর বাবা ও মামলার বাদী ইয়ার হোসেন বলেন, “মেয়ে হত্যার ১০ বছর পার হয়ে গেছে। অসংখ্যবার বিভিন্ন জায়গায় গিয়ে সাক্ষ্য দিয়েছি, কিন্তু এখনও কোনো ফল পাইনি। মরার আগে নতুন সরকারের কাছে মেয়ে হত্যার বিচার দেখে যেতে চাই।” আদালত তদন্ত কর্মকর্তাকে তলব করায় তিনি আজ সশরীরে আদালতে উপস্থিত থাকবেন বলে জানান ইয়ার হোসেন। ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু। পরদিন সেনানিবাসের পাওয়ার হাউস সংলগ্ন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করা হয়।শুরুতে থানা-পুলিশ তদন্ত করলেও পরে মামলাটি ডিবি ও সিআইডির হাতে যায়। কোনো সংস্থা দৃশ্যমান অগ্রগতি করতে না পারায় ২০২০ সালের ২১ অক্টোবর মামলাটি পিবিআইতে হস্তান্তর করা হয়। বর্তমানে এটি ষষ্ঠ তদন্ত কর্মকর্তার অধীনে রয়েছে। গত বছরের ৭ এপ্রিল সর্বশেষ ঘটনাস্থল পরিদর্শন ও বাদীর বক্তব্য গ্রহণ করেছিল পিবিআই। দীর্ঘদিন ঝুলে থাকা এই মামলার তদন্ত কর্মকর্তাকে আদালতের তলব করার বিষয়টি তনুর পরিবারসহ সাধারণ মানুষের মনে পুনরায় আশার সঞ্চার করেছে। সকলের দৃষ্টি এখন আদালতের পরবর্তী নির্দেশনার দিকে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নদীবন্দরের ৯ অঞ্চলে সতর্ক সংকেত
নদীবন্দরের ৯ অঞ্চলে সতর্ক সংকেত

কালবৈশাখী ঝড়ের আশংকায় দেশের ৯টি অঞ্চলের নদীবন্দরে তোলা হয়েছে ১ নম্বর সতর্কতা সংকেত।শনিবার (১৯ এপ্রিল) এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে Read more

চট্টগ্রামে বিএনপি নেতা-কর্মীদের হয়রানি, ওসির বিরুদ্ধে পুলিশ হেডকোয়াটার্সে অভিযোগ
চট্টগ্রামে বিএনপি নেতা-কর্মীদের হয়রানি, ওসির বিরুদ্ধে পুলিশ হেডকোয়াটার্সে অভিযোগ

চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানা বর্তমানে রাজনৈতিক হয়রানির অভিযোগে চরম বিতর্কে। আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনের পর থেকে বিএনপি ও Read more

স্কুল খুলতে নিজের বাংলো ভাড়া দিলেন সারা আলি খান
স্কুল খুলতে নিজের বাংলো ভাড়া দিলেন সারা আলি খান

বলিউড অভিনেত্রী সারা আলি খান তার সাধারণ জীবনযাপন ও আধ্যাত্মিক চিন্তাধারার জন্য বরাবরই ভক্তদের পছন্দের তালিকায় থাকেন। এবার নিজের সম্পত্তিকে Read more

ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে ইসরায়েল: নেতানিয়াহু
ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে ইসরায়েল: নেতানিয়াহু

ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার (১১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম Read more

নিজ ঘরে ফ্যানের সঙ্গে ঝুলছিল যুবকের মরদেহ
নিজ ঘরে ফ্যানের সঙ্গে ঝুলছিল যুবকের মরদেহ

নড়াইলের লোহাগড়া উপজেলায় নিজ ঘরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রাহাজ কাজী (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন