গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় প্রতিবেশী বাড়ি থেকে দুধ নিয়ে ফেরার পথে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১১) মুখ চেপে ধরে বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রিফাত মিয়ার (১৯) বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে ভুক্তভোগী শিশুটি গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল শনিবার সন্ধ্যায় উপজেলার ভবানীপুর গ্রামে এই ঘটনা ঘটে। বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ওই শিক্ষার্থী প্রতিবেশী বাড়ি থেকে গাভীর দুধ নিয়ে নিজ বাড়িতে ফিরছিল। পথে একই গ্রামের আজাদুল ইসলামের ছেলে রিফাত মিয়া তার পথরোধ করে এবং মুখ চেপে ধরে রাস্তার পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্ত রিফাত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে স্থানান্তর (রেফার্ড) করা হয়।এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে অভিযুক্ত রিফাত মিয়াকে একমাত্র আসামি করে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত রিফাত এলাকা ছেড়ে পলাতক রয়েছে।পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সরোয়ার আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। শিশুটির সুচিকিৎসা ও ন্যায়বিচার নিশ্চিতে পুলিশ তৎপর রয়েছে।”এই ঘটনায় ভবানীপুর গ্রামসহ পুরো উপজেলায় তীব্র ক্ষোভ ও লম্পট রিফাতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাথরঘাটায় গ্রীড ব্যবস্থা না থাকায় বিদ্যুৎ সংকটে ৩ লাখ মানুষ
পাথরঘাটায় গ্রীড ব্যবস্থা না থাকায় বিদ্যুৎ সংকটে ৩ লাখ মানুষ

বরগুনার পাথরঘাটায় আকাশে বিদ্যুৎ চমকালে থমকে যায় বিদ্যুৎ ও নেটওয়ার্কিং ব্যবস্থা। কথাটি হাস্যকর মনে হলেও এটাই দিন দিন বাস্তব হয়ে Read more

দাফনের সময় নড়ে উঠল নবজাতক, হাসপাতালে ভর্তি
দাফনের সময় নড়ে উঠল নবজাতক, হাসপাতালে ভর্তি

চাঁদপুর শহরের পৌর কবরস্থানে দাফনের সময় নবজাতকের নড়ে ওঠার ঘটনা ঘটেছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এদিকে, ঘটনার Read more

এবার যুবদল নেতাকে বাসার সামনে গুলি করে হত্যা
এবার যুবদল নেতাকে বাসার সামনে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজান উপজেলায় জানে আলম সিকদার (৪৮) নামের যুবদলের এক সাবেক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) Read more

খাগড়াছড়িতে অবৈধ কাঠ জব্দ
খাগড়াছড়িতে অবৈধ কাঠ জব্দ

খাগড়াছড়িতে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের সেনা টহল দল বিশেষ অভিযানে এসব Read more

বাংলাদেশ পুলিশকে ‘পাকিস্তানি সেনা’ বলে গুজব ছড়াল ভারতীয় গণমাধ্যম
বাংলাদেশ পুলিশকে ‘পাকিস্তানি সেনা’ বলে গুজব ছড়াল ভারতীয় গণমাধ্যম

ভারতের বাংলা নিউজ চ্যানেল ‘আজতক বাংলা’ বাংলাদেশের পুলিশের একটি ছবি বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। শনিবার (০৩ মে) প্রকাশিত একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন