ইরানকে দেওয়া সময়সীমা পার হওয়ার মুখেই নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি সংক্ষিপ্ত ও রহস্যময় বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই পোস্টের পর আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা ও জল্পনা শুরু হয়েছে।ট্রাম্প তাঁর পোস্টে কেবল লিখেছেন: “মঙ্গলবার, রাত ৮টা (পূর্বাঞ্চলীয় সময়)!” (Tuesday, 8:00 P.M. Eastern Time!)। এটি তেহরান সময় বুধবার রাত ৩টা ৩০ মিনিট এবং বাংলাদেশ সময় বুধবার ভোর ৬টা।এর আগে ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কঠোর ভাষায় ইরানকে হুমকি দিয়েছিলেন যে, যদি মঙ্গলবার নাগাদ ‘হরমুজ প্রণালি’ খুলে দেওয়া না হয়, তবে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানো হবে। তিনি ইরানকে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ৬ এপ্রিল পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন।ট্রাম্পের এই সংক্ষিপ্ত সময় উল্লেখ করা পোস্টটি ঠিক কী নির্দেশ করছে—তা এখনও স্পষ্ট নয়। এটি কি কোনো বড় সামরিক অভিযানের শুরু নাকি কোনো বিশেষ ঘোষণা, সে বিষয়ে হোয়াইট হাউসের কাছে ব্যাখ্যা চেয়েছে বিবিসি। তবে হোয়াইট হাউস থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।হরমুজ প্রণালি নিয়ে চলমান এই কূটনৈতিক ও সামরিক টানাপোড়েনের মধ্যে ট্রাম্পের এই ‘কাউন্টডাউন’ স্টাইল পোস্ট মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে উত্তাল হয় ঢাবি
‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে উত্তাল হয় ঢাবি

‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। গত বছরের এই দিনে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া Read more

মিরপুরে ম্যাচ চলাকালে বৃষ্টির শঙ্কা
মিরপুরে ম্যাচ চলাকালে বৃষ্টির শঙ্কা

সিরিজ জয়ের লক্ষ্যে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে এই ম্যাচের আগে মিরপুরে শুরু হয় Read more

যশোরে কুয়েত ফেরত যুবককে গলাকেটে হত্যা
যশোরে কুয়েত ফেরত যুবককে গলাকেটে হত্যা

যশোরের অভয়নগরে কুয়েক ফেরত হাসান শেখকে (৩৫) গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার নাউলি গ্রামের তবিবুর রহমানের মাছের ঘেরের পাড়ে এ Read more

ডিজিটাল সময়ে রেডিও’র প্রেমে ডিম বিক্রেতা গোপাল
ডিজিটাল সময়ে রেডিও’র প্রেমে ডিম বিক্রেতা গোপাল

এক সময় রেডিও ছিল বিনোদন, সংবাদ এবং শিক্ষার অন্যতম প্রধান মাধ্যম। গ্রামের অজ পাড়া গাঁ থেকে শুরু করে শহরের ব্যস্ত Read more

আইসিসি র‌্যাঙ্কিংয়ে নাসুম-সাইফের বাজিমাত
আইসিসি র‌্যাঙ্কিংয়ে নাসুম-সাইফের বাজিমাত

আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। টি-টোয়েন্টি সিরিজে সিরিজসেরা হয়ে এবার জায়গা করে নিয়েছেন আইসিসি র‍্যাঙ্কিংয়ের Read more

ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ
ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ

দেশের সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট (এয়ারক্রাফট লোডার)’ পদে একাধিক পুরুষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন