ইরানে মার্কিন বাহিনীর এক উদ্ধার তৎপরতা নসাৎ করে দেওয়ার দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনী। নিখোঁজ পাইলটকে উদ্ধারে মার্কিন ওই অভিযানের সময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টার এবং একটি সামরিক পরিবহন বিমানসহ কয়েকটি মার্কিন বিমান ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে তেহরান।দেশটির খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদরদপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি রোববার মার্কিন ওই অভিযান নস্যাৎ করে দেওয়ার দাবি করেছেন। তিনি বলেন, ইরানের সামরিক বাহিনী দক্ষিণ ইসফাহানে কয়েকটি মার্কিন বিমান ধ্বংস করেছে। এর মাধ্যমে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধারের প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।তিনি জানান, মার্কিন বাহিনী ইরানের মধ্যাঞ্চলে অনুপ্রবেশ করে ওই পাইলটকে বের করে নেওয়ার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছিল। সেই সময় ইরানের সশস্ত্র বাহিনী যৌথ অভিযান চালিয়ে মার্কিন অভিযানকে নস্যাৎ করে দেয়।মুখপাত্র বলেন, ইরানের অ্যারোস্পেস ফোর্স, পদাতিক বাহিনী, স্বেচ্ছাসেবী বাসিজ এবং আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের যৌথ অভিযান সফলভাবে অনুপ্রবেশকারী মার্কিন বিমানগুলোকে বাধা দেয় এবং ধ্বংস করে।এই অভিযানে একাধিক শত্রু বিমান ধ্বংস করা হয়েছে জানিয়ে তিনি এই ফলাফলকে যুক্তরাষ্ট্রের জন্য আরও একটি ‘লজ্জাজনক পরাজয়’ হিসেবে বর্ণনা করেন। এ সময় তিনি ১৯৮০ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের ব্যর্থ ‘অপারেশন ঈগল ক্ল’র সঙ্গে এই ঘটনার তুলনা করেন।তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ওই পাইলটকে উদ্ধারে ‘বিশেষ অভিযান’ পরিচালনার দাবি করে প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।সংঘাতের ভয়াবহতার ওপর জোর দিয়ে মুখপাত্র বলেন, মহান আল্লাহর সাহায্য এবং ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি), সেনাবাহিনী, বাসিজ এবং পুলিশ বাহিনীর সময়োচিত ও সমন্বিত পদক্ষেপের কারণে শত্রুর বিফল প্রচেষ্টা শেষ পর্যন্ত নসাৎ হয়েছে।তিনি আরও বলেন, ধ্বংস হওয়া সব বিমানের মধ্যে দু’টি ব্ল্যাক হক হেলিকপ্টার এবং একটি সি-১৩০ সামরিক পরিবহন বিমান ছিল। দক্ষিণ ইসফাহানে আঘাত হানার পর বিমানগুলো জ্বলন্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে তলিয়েছে সুন্দরবন
নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে তলিয়েছে সুন্দরবন

নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়েছে পুরো সুন্দরবন। সুন্দরবনের কোথাও সাড়ে তিন ফুট আবার কোথাও আড়াই ফুট উচ্চতার জ্বলোচ্ছাসে প্লাবিত Read more

ষাটোর্ধ্ব অভিনেতাকে ‘গোপনে বিয়ে’ করলেন মাহিমা?
ষাটোর্ধ্ব অভিনেতাকে ‘গোপনে বিয়ে’ করলেন মাহিমা?

এক যুগ আগে ববি মুখোপাধ্যায়ের সঙ্গে দাম্পত্যে ইতি টানেন মাহিমা চৌধুরী। গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে কনে সাজে Read more

প্রকাশ হলো ঈদুল আজহার চাঁদের ছবি
প্রকাশ হলো ঈদুল আজহার চাঁদের ছবি

হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাস ও পবিত্র ঈদুল আজহার ছবি প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের আল খাতম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র। Read more

তারাগঞ্জের সফল দুগ্ধখামারি মাহমুদুল এলাকায় অনুপ্রেরণার প্রতীক
তারাগঞ্জের সফল দুগ্ধখামারি মাহমুদুল এলাকায় অনুপ্রেরণার প্রতীক

রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের ফরিদাবাদ ডাক্তারপাড়া গ্রামের তরুণ মাহমুদুল হাসান একজন সফল দুগ্ধখামারি। চাকরির পেছনে না ছুটে তিনি নিজ Read more

যেভাবে ‘ন্যানো ব্যানানা এআই শাড়ি’ ট্রেন্ডে মেতেছে নেট দুনিয়া
যেভাবে ‘ন্যানো ব্যানানা এআই শাড়ি’ ট্রেন্ডে মেতেছে নেট দুনিয়া

ফেসবুক এবং ইনস্টাগ্রাম খুললেই আপনার চোখে পড়বে লাল বা সাদা শাড়ি পরিহিতা নারীর ছবি। কপালে টিপ, মাথায় ফুল। অথবা সামাজিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন