রংপুরের মিঠাপুকুরে সাংবাদিক খন্দকার রাকিবুল ইসলামকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে এক কিশোর গ্যাং নেতার বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী সাংবাদিক জীবনের নিরাপত্তা চেয়ে মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। রবিবার (৫ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুজ্জামান।ভুক্তভোগী সাংবাদিক খন্দকার রাকিবুল ইসলাম দৈনিক আমাদের সময় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল এশিয়া পোস্টের রংপুর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।অপরদিকে অভিযুক্ত কিশোর গ্যাং নেতা কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মালডাঙ্গা গ্রামের শফিকুল ইসলামের সন্তান আহসান হাবীব নীরব (১৯)। সে একটি বেসরকারি কলেজে অধ্যয়নের সুবাদে দীর্ঘ দুই বছর থেকে রংপুর নগরীতে অবস্থান করছে।ভুক্তভোগী সাংবাদিক  খন্দকার রাকিবুল ইসলাম বলেন, ‘অতি সম্প্রতি মহাসড়কে বাস থামিয়ে চাঁদাবাজি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করি ও বর্তমানে রংপুর বিভাগের ভারতীয় সীমান্ত দিয়ে মাদক চোরাচালান সম্পর্কিত একটি প্রতিবেদন নিয়ে কাজ করছি। এই ২ টি প্রতিবেদনকে ঘিরে অনেকেই আমার উপর ক্ষিপ্ত ছিলো। গত ১ এপ্রিল সন্ধ্যাবেলা অভিযুক্ত নীরবের নাম্বার থেকে প্রথমে আমার ব্যক্তিগত নাম্বারে কল দেওয়া হয়। সেসময়ে আমি মোটরসাইকেল ড্রাইভিং করায় মুঠোফোন রিসিভ করতে না পারায় আমার মা এর নাম্বারে কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একই সঙ্গে আমার বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ তুলে আমাকে মারধর করাসহ জীবননাশের হুমকি প্রদান করা হয়। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।’মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুজ্জামান জানান, সাংবাদিক খন্দকার রাকিবুল ইসলামকে হুমকির ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১২ দিনের সংঘাতে ১৪ ইরানি বিজ্ঞানীকে হত্যার দাবি ইসরায়েলের
১২ দিনের সংঘাতে ১৪ ইরানি বিজ্ঞানীকে হত্যার দাবি ইসরায়েলের

ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা অভিযানে গত ১৩ জুন থেকে ১৪ জন ইরানি বিজ্ঞানী নিহত হয়েছে বলে দাবি করেছে তেল আবিব। Read more

কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা ছিল ‘লোক দেখানো’
কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা ছিল ‘লোক দেখানো’

দীর্ঘ ১২ দিন ইসরায়েল ও ইরানের মধ্যকার হামলা-পাল্টার পর অবশেষে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প Read more

লোহাগাড়ায় গাড়ি মেরামতের সময় চাপা পড়ে হেলপারের মৃত্যু
লোহাগাড়ায় গাড়ি মেরামতের সময় চাপা পড়ে হেলপারের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নষ্ট গাড়ি মেরামত করার সময় একই গাড়িতে চাপা পড়ে মুহাম্মদ তারেকুল ইসলাম (২৩) নামের এক হেলপারের মৃত্যু হয়েছে। রোববার Read more

কাজীপুরে শিশু ধর্ষণে অভিযুক্ত মিনুর আদালতে আত্মসমর্পণ
কাজীপুরে শিশু ধর্ষণে অভিযুক্ত মিনুর আদালতে আত্মসমর্পণ

সিরাজগঞ্জের কাজীপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশু শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আব্দুল মজিদ মিনু (২৬) বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করেছেন। বুধবার (৪ জুন) Read more

আলফাডাঙ্গায় পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু
আলফাডাঙ্গায় পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের আলফাডাঙ্গায় পানিতে ডুবে আবু তালহা নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে সাড়ে ৩টার দিকে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন