কক্সবাজার সদরের খরুলিয়া এলাকায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন।শনিবার (৪ এপ্রিল) দুপুর ২টার দিকে খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন মো. রিসান (১৯) ও মো. আরাফাত (২১)। তাদের বাড়ি কক্সবাজার সদরের বাংলাবাজার এলাকায়। এ ঘটনায় মো. সানি (১৯) নামে আরও এক তরুণ গুরুতর আহত হয়েছেন। তার বাড়ি ঝিলংজা ইউনিয়নের মুক্তারকুল গ্রামে।পুলিশ জানায়, মোটরসাইকেলে করে তিন বন্ধু কক্সবাজার শহরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনজনই গুরুতর আহত হন।স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিসান ও আরাফাতকে মৃত ঘোষণা করেন। আহত সানিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তার অবস্থাও আশঙ্কাজনক।রামু হাইওয়ে ক্রসিং থানার ইনচার্জ (পরিদর্শক) মো. নাছির উদ্দিন জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের পরিবারের বিস্তারিত ঠিকানা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যত আঘাতই আসুক, নরসিংদীকে শান্তির নীড় হিসেবে গড়ে তুলব: এএসপি শামীম
যত আঘাতই আসুক, নরসিংদীকে শান্তির নীড় হিসেবে গড়ে তুলব: এএসপি শামীম

যত ষড়যন্ত্রই হোক, যত আঘাতই আসুক, নরসিংদীকে বাসযোগ্য, শান্তির নীড় হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার Read more

রাতের আঁধারে ‘উষ্ণতা’ নিয়ে এতিমদের দুয়ারে পুঠিয়ার ইউএনও
রাতের আঁধারে ‘উষ্ণতা’ নিয়ে এতিমদের দুয়ারে পুঠিয়ার ইউএনও

তিব্র শীতের রাতে উষ্ণতার কম্বল নিয়ে এতিম ও অসহায় শিশুদের দুয়ারে ছুটছেন রাজশাহীর পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান।সোমবার Read more

সিরাজগঞ্জের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার আর নেই
সিরাজগঞ্জের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার আর নেই

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ, সলঙ্গা) আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল মান্নান তালুকদার (৯৫) Read more

করোনার ঝুঁকিতে যশোর, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ
করোনার ঝুঁকিতে যশোর, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ

যশোরে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে। ৩ বছর পর ভাইরাসে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। মৃতের নাম আমির হোসেন Read more

বাঁশখালী এলজিইডি অফিসে দুদকের অভিযান
বাঁশখালী এলজিইডি অফিসে দুদকের অভিযান

চট্টগ্রামের বাঁশখালীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি Read more

খাগড়াছড়িতে শ্লীলতাহানির অভিযোগে একজন আটক
খাগড়াছড়িতে শ্লীলতাহানির অভিযোগে একজন আটক

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মো. রাজ্জাক (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে দীঘিনালা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন