ভূপাতিত করা যুক্তরাষ্ট্রের একটি বিমানের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। রবিবার (০৫ এপ্রিল) মাইক্রো ব্লগিং সাইট এক্সে প্রকাশিত ছবিতে দেখা যায় একটি বিমান পুরোপুরি ভষ্মীভূত হয়ে গেছে।তিনি ছবিটির সঙ্গে করা পোস্টে জানান, “যদি যুক্তরাষ্ট্র এমন জয় (বিমান হারানো) আরও তিনটি পায়। তাহলে তারা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।”এর আগে ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ জানায়, ইস্ফাহানে মার্কিনিদের সি-১৩০ পরিবহন বিমান ভূপাতিত করা হয়েছে। এ বিমানটি বিধ্বস্ত যুদ্ধবিমান এফ-১৫ এর নিখোঁজ ক্রুকে উদ্ধারের অভিযানে অংশ নিয়েছিল।সি-১৩০ এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী।সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র রোববার জানান, “সি-১৩০ সামরিক পরিবহন বিমান ভূপাতিতের পাশাপাশি দুটি ব্ল্যাক হক হেলিকপ্টারও ধ্বংস করা হয়েছে।”এফ-১৫ যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধার করতে আসা মার্কিন বাহিনীর বিরুদ্ধে ‘অ্যারোস্পেস, স্থল বাহিনী, ইরাকের পপুলার ইউনিট, প্যারামিলিটারি বাসিজ এবং পুলিশ কমান্ড’ যৌথভাবে কাজ করেছে বলে জানিয়েছে সেনাবাহিনী। আর এ যৌথ অভিযানে মার্কিনিদের একাধিক এয়ারক্রাফট ভূপাতিত করা হয়েছে বলে জানান মুখপাত্র।এদিকে গত শুক্রবার সকালে এফ-১৫ যুদ্ধবিমানটি ভূপাতিত হয়। ওইদিনই পাইলটকে উদ্ধার করা হয়। এর দুইদিন পর উদ্ধার করা হয়েছে বিমানের অপর ক্রুকে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক
দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা।রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ Read more

শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তা পরিবার থেকে চাপানো যাবে না: এনসিপি শাকিল
শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তা পরিবার থেকে চাপানো যাবে না: এনসিপি শাকিল

শিক্ষার্থীদের তারা ভবিষ্যতে কি হবে সে চিন্তা পরিবার থেকে চাপানো যাবেনা। প্রত্যেকটি শিক্ষার্থীকে তার সুপ্ত প্রতিভার বিকাশের সুযোগ দেয়া গেলে Read more

পিআর পদ্ধতি সম্পর্কে জনগণের ধারণা নেই: মাসুকুর রহমান মাশুক
পিআর পদ্ধতি সম্পর্কে জনগণের ধারণা নেই: মাসুকুর রহমান মাশুক

এনসিপি ও জমায়াতে ইসলামী পিআর পদ্ধতির দাবি তুললেও বাংলাদেশের সাধারণ জনগণের এ বিষয়ে কোনো ধারণা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির Read more

হৃদয়ে পবিত্র কুরআন, মাথায় সম্মানের তাজ: বিরামপুরে ৬ হাফেজকে পাগড়ী প্রদান
হৃদয়ে পবিত্র কুরআন, মাথায় সম্মানের তাজ: বিরামপুরে ৬ হাফেজকে পাগড়ী প্রদান

মায়ের চোখের কোণে আনন্দাশ্রু, আর বাবার বুকে গর্বের হাহাকার—বিরামপুরের শালবাগান এলাকার আকাশ-বাতাস যেন আজ এক অপার্থিব প্রশান্তিতে ছেয়ে গিয়েছিল। দীর্ঘ Read more

আগামীকাল ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা
আগামীকাল ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগমীকাল মঙ্গলবার বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন।সোমবার (০৪ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং Read more

কাভার্ড ভ্যানের ধাক্কায় দুমরে মুচরে গেছে যাত্রীবাহি মাইক্রোবাস
কাভার্ড ভ্যানের ধাক্কায় দুমরে মুচরে গেছে যাত্রীবাহি মাইক্রোবাস

পেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুমরে মুচরে গেছে থেমে থাকা যাত্রীবাহি মাইক্রোবাস। এতে মাইক্রোবাসে থাকা নারী-পুরুষ ও শিশুসহ আটজন যাত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন