ইরানের দুর্গম এলাকায় ভূপাতিত হওয়া মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমানের নিখোঁজ সেই পাইলট সদস্যকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (৫ এপ্রিল) নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্টে ট্রাম্প লিখেন, “আমরা তাকে পেয়েছি! আমার প্রিয় দেশবাসী, গত কয়েক ঘণ্টায় মার্কিন সামরিক বাহিনী মার্কিন ইতিহাসের অন্যতম দুঃসাহসিক অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করেছে। আমাদের একজন অসাধারণ ক্রু মেম্বার অফিসার- যিনি একজন অত্যন্ত সম্মানিত কর্নেল- এখন নিরাপদ আছেন জানাতে পেরে আমি রোমাঞ্চিত!”ট্রাম্প আরও জানান, মার্কিন সামরিক বাহিনী ওই কর্মকর্তার অবস্থান ‘দিনের ২৪ ঘণ্টা’ পর্যবেক্ষণ করছিল এবং ‘অত্যন্ত পরিশ্রমের সঙ্গে তার উদ্ধারের পরিকল্পনা” করছিল।তিনি বলেন, তাকে ফিরিয়ে আনতে মার্কিন সামরিক বাহিনী ‘বিশ্বের সবচেয়ে মারাত্মক অস্ত্রে সজ্জিত ডজন ডজন বিমান’ পাঠিয়েছিল। ট্রাম্প আরও যোগ করেন, “তিনি কিছু আঘাত পেয়েছেন, তবে তিনি ঠিক হয়ে যাবেন।”ট্রাম্প বলেন, “একটিও আমেরিকান প্রাণহানি বা কেউ আহত হওয়া ছাড়াই আমরা এই উভয় অপারেশন সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। এটি আবারও প্রমাণ করে যে, আমরা ইরানের আকাশে নিরঙ্কুশ আধিপত্য ও শ্রেষ্ঠত্ব অর্জন করেছি।”জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ এই উদ্ধার অভিযানকে স্বাগত জানিয়েছেন। মার্কিন সেনাবাহিনীর বিশেষ বাহিনীর সাবেক কর্মকর্তা ওয়াল্টজ এক্স-এ একটি পোস্টে বলেন, “আমেরিকা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। আমার স্পেশাল অপারেশন ভাইদের আরও একটি অসাধারণ কাজ।”হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারোলিন লেভিট ট্রাম্প ও উদ্ধার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনাদের প্রশংসা করেছেন। এক্স-এ একটি পোস্টে তিনি বলেন, “আমাদের সৈন্যদের জন্য গর্বিত। আমাদের প্রেসিডেন্টের জন্য গর্বিত। আমেরিকান হিসেবে গর্বিত।”গত শুক্রবার ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক একটি এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত করার পরপরই এর পাইলট নিরাপদে বের হতে (ইজেক্ট) করতে সক্ষম হন। মার্কিন বাহিনীর দুটি সামরিক হেলিকপ্টার ইরানের আকাশে উদ্ধার অভিযান চালিয়ে পাইলটকে উদ্ধার করে নিয়ে আসে। দ্বিতীয় ক্রু সদস্য ৪৮ ঘণ্টা ধরে নিখোঁজ থাকার পর, মার্কিন বাহিনীর সফল অভিযান শেষে তাকেও আজ উদ্ধার করা হয়েছে। আল-জাজিরার ওয়াশিংটন ডিসি সংবাদদাতা জন হেন্ড্রেন বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প যেমনটা বলেছেন, বিমানগুলো ওই বিমানসেনার অবস্থান পর্যবেক্ষণ করছিল এবং তারা ইরানি ভূখণ্ডে প্রবেশ করে তাকে উদ্ধার করে। এরপর তাকে আকাশপথে দেশটির বাইরে নিয়ে আসা হয় এবং তিনি এখন নিরাপদ।”ইরানে ঢুকে মার্কিন বাহিনীর উদ্ধার অভিযানটি ছিল খুবই ঝুঁকিপূর্ণ। গত শুক্রবার এফ-১৫ই যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারের সময় একটি মার্কিন হেলিকপ্টার ইরানি বাহিনীর গুলির মুখে পড়ে। এতে হেলিকপ্টারের কয়েকজন ক্রু আহত হন। এছাড়াও তল্লাশি অভিযানে অংশ নেওয়া মার্কিন বাহিনীর একটি এ-১০ ওয়ারথগ বিমানও ক্ষতিগ্রস্ত হয়। ওই বিমানটির পাইলট পারস্য উপসাগরে ঝাঁপিয়ে পড়লে তাকেও পরে উদ্ধার করা হয়। এরপর এফ-১৫ই যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু সদস্যকে ‍উদ্ধারের জন্য বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সূত্র: আল-জাজিরার।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাসনাত আব্দুল্লাহর ঘোষণার পর শাহবাগ অবরোধ
হাসনাত আব্দুল্লাহর ঘোষণার পর শাহবাগ অবরোধ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের পার্শ্ববর্তী সড়কের সমাবেশ সমাপ্ত করে শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারী ছাত্র-জনতা। দাবি আদায় Read more

মেট্রোরেলের দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন
মেট্রোরেলের দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে প্রাণ হারানো আবুল কালামকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে তার নিজ জন্মভূমি শরীয়তপুরের নড়িয়ায়। সোমবার (২৭ Read more

যেসব পেশাজীবীর দাম্পত্য জীবনে বিচ্ছেদের হার সর্বোচ্চ
যেসব পেশাজীবীর দাম্পত্য জীবনে বিচ্ছেদের হার সর্বোচ্চ

বিবাহ হলো একটি প্রচলিত সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি, যার মাধ্যমে দুজন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়। এর মূল Read more

প্রেসিডেন্টের পর এবার পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী
প্রেসিডেন্টের পর এবার পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী

দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী চোই সাং-মক পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১ মে) তিনি পদত্যাগপত্র জমা দিলে তা গৃহীত হয় বলে Read more

দীঘিনালায় দুর্যোগে আটকেপড়াদের উদ্ধার করল সেনাবাহিনী
দীঘিনালায় দুর্যোগে আটকেপড়াদের উদ্ধার করল সেনাবাহিনী

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় দুর্গম পাহাড়ি সড়কে আকস্মিক দুর্যোগে আটকেপড়া যানবাহন ও সাধারণ মানুষের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী।মঙ্গলবার Read more

রাষ্ট্রীয় শোক: রাজধানীতে আতশবাজি-ফানুস-ডিজে পার্টি নিষিদ্ধ
রাষ্ট্রীয় শোক: রাজধানীতে আতশবাজি-ফানুস-ডিজে পার্টি নিষিদ্ধ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালিত হচ্ছে। এ উপলক্ষে ঢাকায় কয়েকটি নির্দেশনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন