ইরানের সাবেক শীর্ষ জেনারেল কাসেম সুলেইমানির পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে আটক দুই ইরানি নারীর কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন সুলেইমানির দুই কন্যা। সম্প্রতি মার্কিন স্টেট ডিপার্টমেন্ট আটক ওই নারীদের সুলেইমানির ভাতিজি এবং নাতনি হিসেবে শনাক্ত করার পর এই প্রতিবাদ এলো। ইরানের বার্তা সংস্থা ফারস-এ শেয়ার করা এক পোস্টে সুলেইমানির কন্যা জয়নাব সুলেইমানি বলেন, ‘মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দাবিটি সম্পূর্ণ মিথ্যা। যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সাথে আমাদের পরিবারের কোনো যোগাযোগ বা সম্পর্ক নেই।’একইভাবে সুলেইমানির আরেক কন্যা নারগিস সুলেইমানি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে জানান, ‘আজ পর্যন্ত শহীদ সুলেইমানির পরিবারের কোনো সদস্য বা কোনো আত্মীয় যুক্তরাষ্ট্রে বসবাস করেননি।’এর আগে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছিল, হামিদেহ সুলেইমানি আফসার (যাকে সুলেইমানির ভাতিজি হিসেবে শনাক্ত করা হয়েছে) এবং তার কন্যা বর্তমানে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর হেফাজতে রয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাদের স্থায়ী বসবাসের অনুমতি (গ্রিন কার্ড) বাতিল করেন।মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, হামিদেহ সুলেইমানি সামাজিক যোগাযোগমাধ্যমে ইরান সরকারের জোরালো সমর্থক ছিলেন এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের ওপর হামলার ঘটনায় আনন্দ প্রকাশ করেছিলেন। এছাড়া তার স্বামীকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ২০২০ সালের জানুয়ারিতে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সুলেইমানি। এরপর থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কূটনৈতিক ও রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছায়, যার প্রভাব এখনও বিদ্যমান। আটক দুই নারীকে নিয়ে এই পরস্পরবিরোধী বক্তব্য সেই উত্তজনাপূর্ণ পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করল।সূত্র- আল জাজিরাএবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজশাহীতে বন্যায় গৃহহীন ৬০০ পরিবার, ৭৮ হেক্টর জমির ফসল নষ্ট
রাজশাহীতে বন্যায় গৃহহীন ৬০০ পরিবার, ৭৮ হেক্টর জমির ফসল নষ্ট

রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নে চলমান বন্যায় কৃষি ও জনজীবনে মারাত্মক প্রভাব পড়েছে। পুরো এলাকা পানির নিচে চলে যাওয়ায় অনেকেই Read more

৫ জুলাই দেশব্যাপী দোয়া-মাহফিলের আহ্বান হেফাজতে ইসলামের
৫ জুলাই দেশব্যাপী দোয়া-মাহফিলের আহ্বান হেফাজতে ইসলামের

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আগামী ৫ জুলাই দেশব্যাপী দোয়া ও মাহফিল আয়োজনের আহ্বান জানিয়েছে হেফাজতে Read more

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় জামালপুরের টোকন নিহত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় জামালপুরের টোকন নিহত

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম টোকন (৪৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সৌদি আরবের Read more

চালুর ১২ ঘন্টা না পেরোতেই ফের বন্ধ সিইউএফএল সার কারখানা
চালুর ১২ ঘন্টা না পেরোতেই ফের বন্ধ সিইউএফএল সার কারখানা

দীর্ঘ সাড়ে ছয় মাস বন্ধ থাকার পর পুনরায় চালুর মাত্র ১২ ঘণ্টার মধ্যেই বন্ধ হয়ে গেছে রাষ্ট্রায়ত্ত সার কারখানা চট্টগ্রাম Read more

আনোয়ারা সরকারি কলেজের ওয়েবসাইটে দিনাজপুর কলেজের ছবি!
আনোয়ারা সরকারি কলেজের ওয়েবসাইটে দিনাজপুর কলেজের ছবি!

চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান আনোয়ারা সরকারি কলেজের সরকারি ওয়েবসাইটে ভুলবশত দিনাজপুর সরকারি কলেজের ছবি ব্যবহার করা হয়েছে। ওয়েবসাইটে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন