রাজধানীর কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ শনিবার (৪ এপ্রিল) বিকেলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে।এ ছাড়া এ ঘটনায় এক ব্যক্তিকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে, ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, দুপুর ১টা ১৩ মিনিটে কদমতলীর ওই গ্যাসলাইটার কারখানায় আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট। পরে আগুনের তীব্রতা বিবেচনায় একে একে মোট ৭টি ইউনিট কাজে যোগ দেয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, শীর্ষে দিল্লি
অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, শীর্ষে দিল্লি

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। বেশ কিছু দিন ধরে বিশ্বের দূষিত শহরের Read more

আজ রাজধানীতে জামায়াতসহ ৭ দলের বিক্ষোভ
আজ রাজধানীতে জামায়াতসহ ৭ দলের বিক্ষোভ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়নসহ কয়েক দফা দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীসহ ৭টি রাজনৈতিক দল। Read more

দুপুর ১টার মধ্যে ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
দুপুর ১টার মধ্যে ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

দেশের ৭ অঞ্চলে আজ দুপুর ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২২ Read more

মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ দুই নারী ও এক যুবক গ্রেফতার
মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ দুই নারী ও এক যুবক গ্রেফতার

কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজাসহ দুই নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা-পুলিশ। সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার Read more

৩৫০০ বছরের পুরনো শহর খুঁজে পেলেন প্রত্নতাত্ত্বিকরা
৩৫০০ বছরের পুরনো শহর খুঁজে পেলেন প্রত্নতাত্ত্বিকরা

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ৩৫০০ বছরের পুরনো একটি প্রাচীন শহরের সন্ধান পাওয়ার দাবি করেছেন প্রত্নতাত্ত্বিকরা। এই শহরটির নাম দেওয়া হয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন