জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরেরচর এলাকা থেকে ভারতীয় ৮৩ বোতল মদ ও দেশীয় অস্ত্রসহ ৭ জনকে গ্রেফতার করেছে জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন মোঃ পলাশ মিয়া (৪২), মিস্টার আলী (৪৫), আব্দুল আয়েল (৪২), শাহজাহান (৪৫), সবুজ মিয়া (৩০), রমজান (২৪)। এ সময় দৌড়ে তিন জন পালিয়ে যায়।ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর ডিবি-২ এর ওসি রুহুল আমিন তালুকদারের তত্ত্বাবধানে ডিবির অফিসার এসআই মনিসাধ্য নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদে ৪ আগস্ট মঙ্গলবার রাত ৩ টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককারীদের কাছ থেকে ৮৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ৮ হাজার ৫০০ টাকা। এছাড়াও তিনটি রামদা ও দুটি ছুরি পাওয়া গিয়েছে।ডিবির এসআই মনিসাধ্য জানান, গোপন সংবাদ পেয়ে দেওয়ানগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৮৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। ডিবি পুলিশ বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় একটি মাদক আইনে ও অস্ত্র মামলা দায়ের করে। মাদক ব্যবসায়ীদের আজ মঙ্গলবার জামালপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, আসন্ন গণভোটে বিএনপি ‘হ্যাঁ’ এর পক্ষে, এটাই Read more

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

‘দৈনিক প্রতিদিনের কাগজ’-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামানকে জবাই করে হত্যা ও বাংলাদেশের আলো’র গাজীপুর প্রতিনিধি আনোয়ার হোসেনকে ধরে নিয়ে হাত-পা থেঁতলে Read more

ধামইরহাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট
ধামইরহাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট

নওগাঁর ধামইরহাট উপজেলায় আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে জমে উঠেছে পশুর হাট। পশুর হাটে প্রচুর পরিমাণে গরু-ছাগল উঠলেও মাঝারি আকারে গরুর Read more

মুন্সীগঞ্জে অটোরিকশা চালক হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
মুন্সীগঞ্জে অটোরিকশা চালক হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের লৌহজংয়ে অটোরিকশা চালক আশরাফুল ইসলাম (৩০) হত্যা মামলায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। Read more

নোবিপ্রবিতে ডিগ্রি জটিলতায় প্রশাসনিক ভবনে তালা
নোবিপ্রবিতে ডিগ্রি জটিলতায় প্রশাসনিক ভবনে তালা

দীর্ঘদিনের ডিগ্রি জটিলতার সমাধান না হওয়ায় প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন