ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও আখাউড়ায় বজ্রপাতে এক শিশুসহ ৫ জন নিহত ও এক নারী আহত হয়েছেন। রবিবার (১১ মে)  বিকেলে দুই উপজেলার পৃথক স্থানে এসব ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন ও আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছমিউদ্দিন।উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন জানান, বিকেলে বজ্রপাতে উপজেলায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন।  এরমধ্যে, গোকর্ণ ভাঙ্গা ব্রিজ এলাকায় শামসুল হুদা (৬৫) নামে এক বৃদ্ধ গরু চড়াতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান। তিনি ওই এলাকার মৃত আব্দুস সালামের ছেলে। অপরদিকে, টেকানগর এলাকায় ধান কাটতে এসে আব্দুর রাজ্জাক (৪০) নামে এক শ্রমিক বজ্রপাতে মারা গেছেন। তার বাড়ি সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামে বলে জানা গেছে। মরদেহ। মরদেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া উপজেলার ভলাকুটের দূর্গাপুর গ্রামে জাকিয়া বেগম (৮) নামে এক শিশু উঠানে খেলা করার সময় বজ্রপাতে নিহত হয়েছেন। সে তার নানা বাড়িতে বেড়াতে এসেছিল। একই গ্রামের হামিদা বেগম (৪৫) নামে এক নারী বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন। তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।এদিকে, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছমিউদ্দিন জানান, উপজেলার ধরখার ইউনিয়নের রুটি নুরপুর এলাকায় জমিতে কাজ করার সময় মোঃ সেলিম মিয়া (৬৪) নামে এক বৃদ্ধ এবং একই ইউনিয়নের বনগজ গ্রামের মো. জমির খান (২২) এক যুবক মারা গেছেন। এসময় ২টি গরুও মারা গেছে মর্মে জানা যায়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প
সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প

সিলেটে মধ্যরাতে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে Read more

মুন্সিগঞ্জে প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত
মুন্সিগঞ্জে প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত

মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের গুলিতে তুহিন দেওয়ান (২২) নামের এক যুবক নিহত হয়েছে।রবিবার (০২ Read more

মাইগ্রেনে যেসব কাজ এড়িয়ে চলা উচিত
মাইগ্রেনে যেসব কাজ এড়িয়ে চলা উচিত

মাইগ্রেনের ব্যথা অত্যন্ত যন্ত্রণাদায়ক। কিছু নির্দিষ্ট অভ্যাস বা পরিবেশ এই ব্যথাকে আরও বাড়িয়ে দিতে পারে। তাই মাইগ্রেনের সময় জীবনযাপনে কিছু Read more

বরিশালে সূর্যের দেখা মিললেও, কমেনি জলাবদ্ধতা
বরিশালে সূর্যের দেখা মিললেও, কমেনি জলাবদ্ধতা

বরিশাল নগরীতে প্রধান সমস্যা এখন জলাবদ্ধতা। ভারী বৃষ্টিপাতে পানি নামার ব্যবস্থা নেই। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। Read more

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে দর্শক গ্যালারীতে বাস, নিহত ১
কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে দর্শক গ্যালারীতে বাস, নিহত ১

কুমিল্লার মুরাদনগরে নিয়ন্ত্রণ হারিয়ে দর্শক সারিতে বাস ঢুকে গিয়াস উদ্দিন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আরো চারজন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন