দেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং শিল্প খাতের বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার লক্ষ্যে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (৪ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত বৈঠকটি হবে।প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এই বৈঠকে দেশের সামগ্রিক বিনিয়োগ পরিস্থিতি, শিল্পখাতে স্থবিরতা, আমলাতান্ত্রিক জটিলতা এবং নীতিগত প্রতিবন্ধকতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হবে। ব্যবসায়ীরা সরাসরি তাদের সমস্যা, প্রত্যাশা এবং সম্ভাবনার কথা তুলে ধরবেন প্রধানমন্ত্রীর সামনে। বৈঠকে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়াও দেশের শীর্ষ শিল্পপতি ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেবেন বলে জানা গেছে।সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন সরকারের অধীনে এটি ব্যবসায়ী মহলের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সংলাপ হওয়ায় বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের অগ্রাধিকার এবং ভবিষ্যৎ নীতিনির্ধারণের দিকনির্দেশনা স্পষ্ট হতে পারে।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ
বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। Read more

তীব্র শীত কাপছে চুয়াডাঙ্গা, সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস
তীব্র শীত কাপছে চুয়াডাঙ্গা, সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস

ঘন কুয়াশা ও দিনের তাপমাত্রা ক্রমশ কমে যাওয়ায় চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বেড়েছে। জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় মৌসুমের Read more

মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা
মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করেন দুর্বৃত্তরা। খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।উপজেলা নির্বাচন Read more

শ্রীনগরে নৌকা চুরির অভিযোগে শ্রমিককে গাছে বেঁধে মারধর ও অপহরণ
শ্রীনগরে নৌকা চুরির অভিযোগে শ্রমিককে গাছে বেঁধে মারধর ও অপহরণ

মুন্সীগঞ্জের শ্রীনগরে নৌকা চুরির অভিযোগকে কেন্দ্র করে এক মাটি কাটার শ্রমিককে গাছে বেঁধে মারধর ও অপহরণের অভিযোগ উঠেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) Read more

আজ থেকে চলছে মেট্রোরেল, মাংস বহন নিষিদ্ধ
আজ থেকে চলছে মেট্রোরেল, মাংস বহন নিষিদ্ধ

ঈদুল আজহা উপলক্ষে একদিন বন্ধ থাকার পর আজ থেকে ফের চালু হয়েছে মেট্রোরেল। তবে কিছু বিধিনিষেধ আরোপ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ Read more

১৪ জুলাই: নামাজের সময়সূচি
১৪ জুলাই: নামাজের সময়সূচি

আজ সোমবার, ১৪ জুলাই ২০২৫ ইংরেজি, ৩০ আষাঢ় ১৪৩২ বাংলা, ১৮ মহররম ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন