গাজীপুরের কালিয়াকৈরে একটি গার্মেন্টস কারখানায় চুরির ঘটনায় জড়িত সন্দেহে একই প্রতিষ্ঠানের এক কর্মচারীকে আটক করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় চুরি হওয়া ডেক্সটপ কম্পিউটার, ল্যাপটপ, মনিটরসহ বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে।শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে গাজীপুর সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সিআইডির পুলিশ সুপার মো. সাহেদ মিয়া।তিনি জানান, উপজেলার একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের স্যাম্পল সেকশন থেকে গত ১৩ মার্চ রাতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে বিষয়টি তদন্তে নেয় সিআইডি গাজীপুর ও মেট্রো ইউনিট।তদন্তের অংশ হিসেবে সিআইডি কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন হিসেবে একই প্রতিষ্ঠানের কর্মচারী রিয়াদুল ইসলাম সিয়ামকে শনাক্ত করেন। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে চুরির সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়।সিআইডি জানায়, বৃহস্পতিবার রাতে সিয়ামের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাসা থেকে চুরি হওয়া ডেক্সটপ কম্পিউটার, ল্যাপটপ, মনিটরসহ অন্যান্য সরঞ্জাম এবং নগদ ২২ হাজার ১০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে ৬টি বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড জব্দ করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা গেছে, আটক সিয়ামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির আইডি ও ক্রেডিট কার্ড হ্যাক করে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।এ ঘটনায় রিয়াদুল ইসলাম সিয়ামকে আসামি করে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সিআইডি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি দুই শতাধিক
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি দুই শতাধিক

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন Read more

সিরাজদিখানে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
সিরাজদিখানে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে আমির শেখ হত্যা মামলার প্রধান আসামি নান্নু মিয়া (৫৩) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে Read more

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৫
চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৫

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ২ আসামিসহ ৫ জনকে আটক করা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) রাতে কক্সবাজার পুলিশ সুপার Read more

করোনা সতর্কতায় শাহজালাল বিমানবন্দরে বাড়তি নজরদারি
করোনা সতর্কতায় শাহজালাল বিমানবন্দরে বাড়তি নজরদারি

করোনা ভাইরাসের সংক্রমণের আগাম সতর্কতা হিসেবে ভারত থেকে যেসব রুটের ফ্লাইট ঢাকায় অবতরণ করে, সেসব ফ্লাইটের সব যাত্রী স্ক্রিনিং শুরু Read more

ইসলামী ব্যাংক থেকে স্ত্রীকে চাকরিচ্যুতি, টেনশনে স্বামীর মৃত্যু!
ইসলামী ব্যাংক থেকে স্ত্রীকে চাকরিচ্যুতি, টেনশনে স্বামীর মৃত্যু!

ইসলামী ব্যাংক থেকে স্ত্রীকে চাকরিচ্যুত করার ঘটনায় টেনশনে স্ট্রোক করে এক স্বামীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের নাম লিটন দাশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন