দিনাজপুরের নবাবগঞ্জে ৬টি ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগে তিন ব্যক্তিকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার(৩ এপ্রিল) নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের গাজিপুর গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান কারাদণ্ড দেন।কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, নেত্রকোনা জেলার ত্রিশ হাজার এলাকার আব্দুল্লাহ (৫৫), রংপুর সদর উপজেলার রুবেল হোসেন (৫০) এবং নীলফামারী কিশোরগঞ্জ এলাকার রবিউল ইসলাম(৪৮)।ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শুক্রবার সকালে বিনোদনগর ইউনিয়নের গাজীপুর গ্রামে মিঠু মিয়ার ভাড়া দেওয়া গরুর সেটে ৬টি ঘোড়া জবাই করে তিন ব্যক্তি। পরে ওই তিন ব্যক্তির মধ্যে বনিবনা না হওয়ায় তাদের মধ্যে এক ব্যক্তি পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের তিনজনকে আটক করে। এ ঘটনায় ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের তিনজনকেই এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন এবং ঘটনাস্থল থেকে ১২ মণ মাংস জব্দ করেন।নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান জানান, শুক্রবার সকালে একটি গরুর খামারে ৬টি ঘোড়া জবাই করা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশসহ সেখানে অভিযান চালানো হয়। পরে ঘটনাস্থল থেকে তিন ব্যক্তিকে আটক করে এক বছর করে বিনাশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খুলে দেওয়া হয়েছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ
খুলে দেওয়া হয়েছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ

আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষের ঢল নেমেছে। Read more

চিকিৎসক সংকটে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলছে না কাঙ্ক্ষিত সেবা
চিকিৎসক সংকটে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলছে না কাঙ্ক্ষিত সেবা

নওগাঁর ধামইরহাট উপজেলায় চিকিৎসক ও জনবল সংকট নিয়ে দীর্ঘদিন ধরে চলছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম। যার কারণে সেবা থেকে বঞ্চিত Read more

শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার খবরটি ‘গুজব’
শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার খবরটি ‘গুজব’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আরও শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে চলেছে বলে দাবি করা সোশ্যাল মিডিয়া পোস্টের Read more

বাঁচতে চায় অবুঝ শিশু হাসিবুল্লাহ, প্রয়োজন ১ লক্ষ টাকা
বাঁচতে চায় অবুঝ শিশু হাসিবুল্লাহ, প্রয়োজন ১ লক্ষ টাকা

হঠাৎ প্রচন্ড চিৎকার করে বুক চেপে ধরে অজ্ঞান হয়ে যায় অবুঝ শিশু হাসিবুল্লাহ(২)! ফুটফুটে শিশুটি যখন প্রচন্ড যন্ত্রনায় অজ্ঞান হয় Read more

চানখারপুলে ৬ জন হত্যার ঘটনায় অভিযুক্ত ৪ পুলিশ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির
চানখারপুলে ৬ জন হত্যার ঘটনায় অভিযুক্ত ৪ পুলিশ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির

জুলাই-আগস্টে চানখারপুলে আনাসসহ ৬ জনকে হত্যার মামলায় পুলিশ সদস্য আরশাদ, সুজন, ইমন, নাসিরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ Read more

কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস আজ
কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস আজ

খেলা শেষ হল, শেষ হয় নাই বেলা।কাঁদিও না, কাঁদিও না — তব তরে রেখে গেনু প্রেম-আনন্দ মেলা।।গানের শিরোনামেই জীবনের শেষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন