বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় জ্বালানি তেল ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জ্বালানি নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের আপসের সুযোগ নেই এবং সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে।শুক্রবার (৪ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) ইয়ংওয়ান কর্পোরেশনের মিলনায়তনে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, বৈশ্বিক সংকটের প্রভাব শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বকেই প্রভাবিত করেছে। বাংলাদেশের অধিকাংশ জ্বালানি তেল মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা হয়। এ পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে। তিনি জানান, এখন পর্যন্ত দেশে জ্বালানি নিয়ে কোনো সংকট তৈরি হয়নি এবং শিল্পকারখানাসহ সার্বিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে।তিনি আরও বলেন, ঈদ শেষে মানুষ কর্মস্থলে ফিরেছে, কারখানাগুলো চালু রয়েছে এবং সরবরাহব্যবস্থা স্বাভাবিক আছে। তবে উচ্চমূল্যে তেল ও গ্যাস আমদানি দীর্ঘদিন চালিয়ে যাওয়া সম্ভব কি না, তা বিবেচনার বিষয়। এ কারণে শিগগিরই জ্বালানি তেলের দাম নিয়ে সিদ্ধান্ত আসতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।সংকট মোকাবিলায় সরকার সাশ্রয় কর্মসূচি হাতে নিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘মন্ত্রী থেকে সাধারণ মানুষ, সবাইকে সাশ্রয় কর্মসূচিতে অংশ নিতে হবে। জ্বালানি তেল ব্যবহারে সচেতন ও সাশ্রয়ী হতে হবে।’ পুঁজিবাজার প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজারে ইতিবাচক পরিবর্তন আনা হবে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কাজ চলছে। ব্যাংকঋণনির্ভর বিনিয়োগের পরিবর্তে পুঁজিনির্ভর বিনিয়োগে গুরুত্ব দেওয়ার ওপর তিনি জোর দেন।নতুন সরকারের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার এখন পর্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করছে এবং দেশের সরবরাহব্যবস্থা সচল রয়েছে। চলমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সবার সহযোগিতা কামনা করেন তিনি।অনুষ্ঠানে সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসারের সভাপতিত্বে ও সহকারী রেজিস্ট্রার রুমা দাশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন কোরিয়ান ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক কর্নেল (অব.) মোহাম্মদ শাহজাহান।এ সময় বক্তব্য দেন ইয়ংওয়ান কর্পোরেশন ও কোরিয়ান ইপিজেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কিহাক সাং, সিআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লুৎফি এম আইয়ুব এবং সদস্য সৈয়দ মাহমুদুল হকসহ অন্যরা।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, কর্মকর্তা এবং ইয়ংওয়ান কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক শেখ শাহিনুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঐক্য দিয়ে অপকর্মের প্রতিবাদ হবে মুখ্য জবাব: উপদেষ্টা ফারুকী
ঐক্য দিয়ে অপকর্মের প্রতিবাদ হবে মুখ্য জবাব: উপদেষ্টা ফারুকী

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, চারুকলাতে বৈশাখের শোভাযাত্রার র‍্যালির অনুসঙ্গ যারা পুড়িয়ে দিয়েছে তারা জুলাইকে চ্যালেঞ্জ করেছে। ফ্যাসিবাদের অনুসারীরা Read more

উখিয়ায় ট্রাকে করে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ
উখিয়ায় ট্রাকে করে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ

কক্সবাজারের উখিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ সরকারি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উখিয়ার কোটবাজার ভালুকিয়া রোডে Read more

উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৪০ হাজার টাকা
উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৪০ হাজার টাকা

উল্লাপাড়ার গ্যাস লাইন গরুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ Read more

ভোলায় চার আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন যারা
ভোলায় চার আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী হিসেবে ভোলার চারটি আসনে চারজন নেতার নাম ঘোষণা করা হয়েছে।আজ সোমবার Read more

উত্তরার কাশবন থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামীসহ গ্রেফতার ২  
উত্তরার কাশবন থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামীসহ গ্রেফতার ২  

রাজধানীর উত্তরা ১৭ নম্বর সেক্টরের কাশবন থেকে অর্ধগলিত অবস্থায় বিথী আক্তার ওরফে বিলকিসের মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ তার স্বামীসহ দুইজনকে Read more

নান্দাইলে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ
নান্দাইলে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ

পারিবারিক পুষ্টি বাগান স্থাপন (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় ময়মনসিংহের নান্দাইলে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন