মহারাষ্ট্রের পুণেতে জমি সংক্রান্ত এক বিতর্ক ঘিরে ফের শিরোনামে বলিউড অভিনেত্রী সোনালী বেন্দ্রে। অভিযোগ উঠেছে, জালিয়াতির মাধ্যমে এক গরিব কৃষকের পৈতৃক জমি আত্মসাৎ করেছেন অভিনেত্রী এবং তাঁর স্বামী গোল্ডী বহেল। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তারকা দম্পতি।অভিযোগকারী কৃষকের দাবি, সংশ্লিষ্ট জমিটির ওপর ১৯৫৭ সাল থেকে তাদের পরিবারের পৈতৃক অধিকার রয়েছে। কিন্তু সেই অধিকারকে পুরোপুরি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জমিটি নিয়মবহির্ভূতভাবে কেনা হয়েছে। এখানেই শেষ নয়, ওই জমিতে বেআইনিভাবে নির্মাণকাজ শুরু করা এবং তাদের পরিবারকে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগও আনা হয়েছে সোনালী ও গোল্ডির বিরুদ্ধে। বর্তমানে ওই জমির ওপর আদালতের স্থগিতাদেশ চেয়েছেন অভিযোগকারী কৃষক।এই অভিযোগের ভিত্তিতে সেই কৃষক ইতিমধ্যেই আদালতে জালিয়াতির মামলা দায়ের করেছেন।মামলায় সোনালী বেন্দ্রে ও তার স্বামী-সহ আরও কয়েকজনকে বিবাদী করা হয়েছে।তবে পালটা জবাব দিয়েছেন সোনালী বেন্দ্রে। তাঁর দাবি, সংশ্লিষ্ট জমির সঙ্গে তাঁর কোনও প্রত্যক্ষ যোগ নেই। কোনও সরকারি নথি বা ক্রয়-বিক্রয়ের দলিলে তাঁর নামও নেই বলে জানিয়েছেন তিনি।সোনালীর আইনি পরামর্শদাতারা জানিয়েছেন, ইতোপূর্বে এই জমি সংক্রান্ত কিছু অভিযোগ আদালতে তোলা হয়েছিল, যা আদালত খরিজ করে দেন। পুরো বিষয়টি এখন আদালতের বিচারাধীন। আগামী ২০ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অনুমতি ছাড়া নারীর ছবি পোস্ট করে গুনতে হলো সাড়ে ৬ লাখ টাকা জরিমানা
অনুমতি ছাড়া নারীর ছবি পোস্ট করে গুনতে হলো সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

সামজিক যোগাযোগ মাধ্যম বা অনলাইনে কারও ব্যক্তিগত ছবি বা ভিডিও অনুমতি ছাড়া প্রকাশ এখন অনেকের কাছে স্বাভাবিক কাজ মনে হলেও, Read more

সন্ত্রাসী হামলায় পাকিস্তানের চার সেনা নিহত
সন্ত্রাসী হামলায় পাকিস্তানের চার সেনা নিহত

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে সন্ত্রাসী হামলায় চার সেনা নিহত হয়েছেন। এ ঘটনার পর আফগানিস্তানের উপ-রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।গতকাল শুক্রবার Read more

ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপির ভাতাভোগী সদস্যরা পেলেন ঈদ উপহার
ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপির ভাতাভোগী সদস্যরা পেলেন ঈদ উপহার

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ Read more

ঢাবিতে ‘শেখ মুজিবুর রহমান’ হলের নামফলক মুছে রাখা হলো ‘ওসমান হাদি হল’
ঢাবিতে ‘শেখ মুজিবুর রহমান’ হলের নামফলক মুছে রাখা হলো ‘ওসমান হাদি হল’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নামফলক মুছে মূল ফটকে ‘ওসমান হাদি হল’ লিখে দিয়েছে হলটির ছাত্র সংসদ।একইসঙ্গে হলের মূল Read more

বিএনপিই গণতন্ত্র ফিরিয়ে এনেছে : পুতুল
বিএনপিই গণতন্ত্র ফিরিয়ে এনেছে : পুতুল

বিএনপির মিডিয়া সেলের সদস্য, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন Read more

হোয়াইটওয়াশ এড়াতে পারলো না বাংলাদেশ
হোয়াইটওয়াশ এড়াতে পারলো না বাংলাদেশ

বাংলাদেশ বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও জয় পেলো পাকিস্তান। রোববার (১ জুন) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৭ উইকেটের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন