ভালোবাসা কি শুধু একজনের জন্যই সংরক্ষিত? নাকি কখনো একই সময়ে দুজন মানুষকে ভালো লাগতে পারে, দুজনের প্রতিই টান অনুভব করা সম্ভব?শুনতে একটু অস্বস্তিকর লাগলেও, মনোবিজ্ঞান বলছে – এই অনুভূতি একেবারে অসম্ভব নয়।অনেকের মনেই তাই প্রশ্ন, প্রেম মানেই কি মনের দুয়ারে একজনই দাঁড়িয়ে? আধিপত্যও কি তার একার?একাধিক ব্যক্তি মনে ঠাঁই পেলেই সামাজের চোখরাঙানি, হাজারো জবাবদিহি, চরিত্র নিয়ে কাটাছেঁড়া। কিন্তু সত্যিই কি এটা অন্যায়?বিভিন্ন গবেষণা বলছে, অনেকের মনেই ঘাপটি মেরে থাকে তৃতীয় আরেকজন বা একাধিকজনের প্রতি টান। সেই টানে কেউ কেউ সম্পর্ক পর্যন্ত গড়ান, কেউ বা সমাজের ভয়ে ঢোঁক গেলেন সেখানেই। কিন্তু কেন এমন হয়? কী বলছে বিজ্ঞান?যার সঙ্গে সম্পর্কে আছেন, তাকেও ভালোবাসছেন আবার অন্য কাউকেও ভালোলাগে, মনোবিজ্ঞানের ভাষায় এই জটিল মনোবৃত্তির নাম পলিঅ্যামোরি বা কনসেন্সুয়াল ননমোনোগ্যামি।মনোবিদদের মতে, প্রত্যেকটি মানুষই বিভিন্ন পৃথক বৈশিষ্ট্যযুক্ত হন। একজন মানুষের মধ্যে সবটুকু পছন্দের বৈশিষ্ট্য যে মিলবেই, এমন নয়। তাই ভালো লাগার কোনো গুণ বা স্বভাব থেকে প্রেম বা ভালবাসার অনুভূতি একাধিকজনের প্রতি জন্মাতে পারে।তাদের মতে, এ ধরনের মনোবৃত্তি অস্বাভাবিক কিছু নয়। পিটুইটারি গ্রন্থি ও ফিল গুড হরমোনরাই পলিঅ্যামোরির জন্য দায়ী।এখানেই একটু সতর্ক হওয়া দরকার। একই সময়ে দুজনকে ভালো লাগা মানেই এটি সব সম্পর্কের জন্য স্বাস্থ্যকর – এমন নয়। সম্পর্ক টিকিয়ে রাখতে সততা, স্বচ্ছতা ও সীমারেখা খুবই গুরুত্বপূর্ণ।কারও প্রতি আকর্ষণ বোধ করাটা ‘স্বাভাবিক’ হলেও, অন্য একটি সম্পর্কে থাকা অবস্থায় তাকে প্রতারণা করা, বা লুকিয়ে দ্বিতীয় ব্যক্তির সঙ্গে সম্পর্ক করা মোটেও স্বাভাবিক নয়।কারণ অনুভূতি তৈরি হওয়া অনেক সময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না, কিন্তু সেই অনুভূতির ভিত্তিতে কী সিদ্ধান্ত নেবেন – তা পুরোপুরি আপনার হাতে।তাই সম্পর্ক টিকিয়ে রাখতে সবচেয়ে জরুরি হলো – নিজের অনুভূতিকে বোঝা, সৎ থাকা এবং সচেতন সিদ্ধান্ত নেওয়া। ভালোবাসা শুধু অনুভূতি নয়, এটি একটি দায়িত্বও।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়: হাসনাত আব্দুল্লাহ
বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়: হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “কুমিল্লার অনেক উপজেলায় বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল চলে আওয়ামী লীগের টাকায়।” Read more

কুড়িগ্রামের দুই সেনাসদস্য সুদানে শহিদ, ‘নীরব হওয়ার’ শেষ বার্তা শান্তর
কুড়িগ্রামের দুই সেনাসদস্য সুদানে শহিদ, ‘নীরব হওয়ার’ শেষ বার্তা শান্তর

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ছয়জন বাংলাদেশি সেনা সদস্যের মধ্যে কুড়িগ্রামের Read more

ভারতে ভোটার তালিকায় ব্রাজিলিয়ান মডেলের ছবি, বিতর্কের ঝড়
ভারতে ভোটার তালিকায় ব্রাজিলিয়ান মডেলের ছবি, বিতর্কের ঝড়

ভারতের ভোটার তালিকায় দেখা গেছে ‘ব্রাজিলিয়ান মডেল’-এর ছবি। আর সেই ছবি ব্যবহার করে ২২ বার ভোটের অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা Read more

প্রেমিকার সঙ্গে অভিমান, লালবাগে স্কুলছাত্রের আত্মহত্যা
প্রেমিকার সঙ্গে অভিমান, লালবাগে স্কুলছাত্রের আত্মহত্যা

রাজধানীর লালবাগের পোস্তা এলাকার বাসা থেকে ফারহান রহমান জিহাদ নামের এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রেমঘটিত কারণে সে Read more

গণভোটের প্রচারণায় ব্যানার টানানো হলো সচিবালয়ে
গণভোটের প্রচারণায় ব্যানার টানানো হলো সচিবালয়ে

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে গণভোটের প্রচারণায় ব্যানার টানানো হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে এসব ব্যানার সচিবালয়ের বিভিন্ন ভবনে ঝুলছে। এ Read more

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে আজ নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা
জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে আজ নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আজ রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন