গাজীপুর মহানগরের বাসন থানার একটি চাঞ্চল্যকর হত্যা মামলায় এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে পটুয়াখালীর কুয়াকাটা এলাকা থেকে তাদের আটক করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, বাসন থানার এফআইআর নং-৩৮,(২৮ মার্চ) তারিখ অনুযায়ী, বাসন থানার পালেরপাড়া এলাকার বাসিন্দা মোঃ চাঁন মিয়া (৭০) কে জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে গত ২৭ মার্চ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে নিজ বাড়ির পাশে তাকে কুপিয়ে হত্যা করা হয়।আর এ ঘটনায় মোসাঃ আমেনা (৫০), হানিফ (২৮) ও মোসাঃ মুন্নি (২৩) গুরুতর আহত হন।এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্ত আয়াত আলী, রাজীব মোল্লা ও মাসুমসহ আরও অজ্ঞাতনামা আসামিরা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এ হামলা চালায় এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।ঘটনার পরেরদিন বাসন থানায় পেনাল কোড, ১৮৬০ এর ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩২৬/৩০২/৩০৭/১১৪/৫০৬/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় বাসন থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে একটি বিশেষ টিম গঠন করা হয়।পরে তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ ছানোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার(২ এপ্রিল) সকাল আনুমানিক ৯টা ৪৫ মিনিটে পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে তিন আসামিকে গ্রেপ্তার করেন।গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ আয়াত আলী (৩০), মোঃ রাজীব মোল্লা (৩০) এবং মাসুম (৩০)। তারা সবাই গাজীপুর মহানগরের বাসন থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) এস এম শফিকুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চীনের সঙ্গে বাণিজ্য স্বাভাবিকের পথে ভারত
চীনের সঙ্গে বাণিজ্য স্বাভাবিকের পথে ভারত

ভারত ও চীনের সম্পর্ক স্বাভাবিকীকরণের পথে বড় অগ্রগতি হলো বিরল খনিজ রপ্তানি। এত দিন ধরে দিল্লির জন্য গুরুত্বপূর্ণ এই খাতটিতে Read more

নতুন বছরে ভারত-পাকিস্তান যুদ্ধ লাগতে পারে
নতুন বছরে ভারত-পাকিস্তান যুদ্ধ লাগতে পারে

সন্ত্রাসী তৎপরতা বাড়লে ২০২৬ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও সশস্ত্র সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছে Read more

সারাদেশে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
সারাদেশে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

সারাদেশে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়া Read more

মিঠাপুকুরে জমি দখলের জন্য বৃদ্ধা মাকে মারধর, উচ্ছেদ
মিঠাপুকুরে জমি দখলের জন্য বৃদ্ধা মাকে মারধর, উচ্ছেদ

রংপুরের মিঠাপুকুরে পৈতৃক জমি দখলকে কেন্দ্র করে নুরেজা বেগম (৫৫) নামে এক বৃদ্ধাকে তার সৎ ছেলেরা বেধড়ক মারধর, ঘরবাড়ি ভাঙচুর Read more

কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ আটক ১
কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ আটক ১

কক্সবাজারের চকরিয়ায় পান সরবরাহের আড়ালে সংঘবদ্ধ অস্ত্র পাচার চক্রের সদস্যকে আটক করেছে র‍্যাব ও কোস্টগার্ডের যৌথ বাহিনী। এ সময় একটি Read more

পটুয়াখালী-২ আসনে পোস্টাল ভোটার আড়াই হাজার
পটুয়াখালী-২ আসনে পোস্টাল ভোটার আড়াই হাজার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পটুয়াখালী-২ (বাউফল) সংসদীয় আসনে মোট পোস্টাল ভোটার নিবন্ধন হয়েছে ২ হাজার ৫০৮ জন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন