জামায়াতে ইসলামীও আওয়ামী লীগের পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।শুক্রবার (০৩ এপ্রিল) সকালে রাজধানীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক দল আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।ডিএসসিসি প্রশাসক বলেন, ১৭ বছরে দেশটাকে আধিপত্যবাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছে। আওয়ামী লীগ যে পথে হেঁটেছে জামায়াতও সেই পথে হাঁটছে। কিন্তু তারেক রহমানের কারণে পারেনি। রাজনীতি দিয়ে আমরা আওয়ামী লীগকে মোকাবিলা করেছি, জামায়াতকেও মোকাবিলা করব।তিনি বলেন, মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের জন্য বিএনপির জন্ম হয়েছে। আর মুক্তিযুদ্ধের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বুকের রক্ত দিয়েছেন। বেগম খালেদা জিয়া তার জীবনের বেশিরভাগ সময় দিয়েছেন। তিনি মৃত্যুর পথে গিয়েছেন কিন্তু আপস করেননি। ঠিক তেমনি তারেক রহমানও মুক্তিযুদ্ধের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছেন, অবিরাম চেষ্টা করে যাবেন। এদেশের জনগণ তার সঙ্গে আছে।   আব্দুস সালাম বলেন, বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গঠন করে। তারেক রহমানের দেশে ফেরা ও জনগণ তাকে বরণ করা প্রমাণ করেছে দেশের মানুষ তাকে কতটা ভালবাসে।তিনি বলেন, আওয়ামী লীগ হাজার কোটি টাকা খরচ করেছে তারেক রহমানকে ছোট করার জন্য। আরেকটি দলও (জামায়াত) একই চেষ্টা করেছ। দুটি শক্তির বিরুদ্ধে লড়াই করে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি টিকে রয়েছে। সংসদ ও সরকারকে তারা অসহযোগিতা করছে। দেশকে অস্থির করার চেষ্টা করছে।আব্দুস সালাম আরও বলেন, প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আজ ধ্বংস। সংসদে জাতীয় সঙ্গীত যখন বাজল, তখন তাদের ভূমিকা কী ছিল তা আমরা দেখেছি। তাদের মনে পাকিস্তান। দুটি দলই পাকিস্তানকে নিয়ে স্বপ্ন দেখছে। একজন শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন আর জামায়াত পাকিস্তানকে টিকিয়ে রাখতে চেয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘায় পিস ফ্যাসিলিটেট গ্রুপের আয়োজনে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত
বাঘায় পিস ফ্যাসিলিটেট গ্রুপের আয়োজনে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

'সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাঘা উপজেলায় অনুষ্ঠিত হলো আন্তঃধর্মীয় সংলাপ।  এই সংলাপের Read more

গ্যাস সংকটে দক্ষিণাঞ্চলবাসী, দুর্ভোগ চরমে!
গ্যাস সংকটে দক্ষিণাঞ্চলবাসী, দুর্ভোগ চরমে!

সারা দেশের মতো প্রায় এক মাস ধরে শুধু বরিশাল নয়, পুরো দক্ষিণাঞ্চলজুড়েই এলপি গ্যাসের সংকট দেখা দিয়েছে। সংকটের পাশাপাশি মূল্যবৃদ্ধিতে Read more

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৯১১১: যাত্রী কল্যাণ সমিতি
২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৯১১১: যাত্রী কল্যাণ সমিতি

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় ৯ হাজার ১১১ জন প্রাণ হারিয়েছেন, যা ২০২৪ সালের তুলনায় ৬.৯৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।আজ রবিবার (৪ জানুয়ারি) Read more

গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি
গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি

গোপালগ‌ঞ্জে এন‌সি‌পির সমা‌বে‌শে হামলার ঘটনায় ১৪৪ জারি ধারা জারি করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসন এ ঘোষণা দেন।এর আগে Read more

সাম্য হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে ছাত্রদলের কালো ব্যাজ ধারণ
সাম্য হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে ছাত্রদলের কালো ব্যাজ ধারণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক Read more

পুলিশ হত্যা মামলায় কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু
পুলিশ হত্যা মামলায় কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আহম্মদ মোস্তফা খান বাচ্চু কারাবন্দী অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন