মুন্সিগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অপরাধে মো. শামসুদ্দিন খান খোকনকে আটক করেছে প্রশাসন। তিনি উপজেলার লতব্দী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।বৃহস্পতিবার (০২ এপ্রিল) রাত ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদি গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রূম্পা ঘোষ।এ সময় একটি ট্রাক জব্দ এবং একটি ভেক্যু মেশিন ধ্বংস করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারী, সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ, ক্যাপ্টেন তানজিম এবং সিরাজদিখান থানার ওসি মো. আব্দুল হান্নান।উপজেলা নির্বাহী কর্মকর্তা রূম্পা ঘোষ বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অবৈধভাবে মাটি পরিবহনের সময় একটি ট্রাক জব্দ করে পুলিশের জিম্মায় দেওয়া হয়। একই সঙ্গে অবৈধ মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেক্যু মেশিন সম্পূর্ণরূপে বিনষ্ট করা হয়। এছাড়া মাটি কাটার অপরাধে শামসুদ্দিন খান খোকনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য সিরাজদিখান থানার ওসিকে নির্দেশনা দেওয়া হয়েছে।সিরাজদিখান থানার ওসি মো. আব্দুল হান্নান বলেন, অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অপরাধে শামসুদ্দিন খান খোকনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে। তিনি বর্তমানে থানা হাজতে রয়েছেন।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরকারি বাঙলা কলেজে জব ফেয়ার অনুষ্ঠিত
সরকারি বাঙলা কলেজে জব ফেয়ার অনুষ্ঠিত

‎রাজধানীর সরকারি বাঙলা কলেজে শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে BBA Alliance-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে Job & Career Fair-2026।বুধবার (৭ জানুয়ারি) Read more

মুন্সিগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
মুন্সিগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে পারিবারিক কলহের জেরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শাকিল মিয়া (২৮)।রবিবার (২৪ আগস্ট) দুপুর Read more

জুলাই-আগস্ট অভ্যুত্থান জাতীয় চেতনার অংশ
জুলাই-আগস্ট অভ্যুত্থান জাতীয় চেতনার অংশ

যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন উচ্চারিত হবে জুলাই আন্দোলনের শহীদ ও যোদ্ধাদের নাম। এমন মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ Read more

আবারও বেড়েছে স্বর্ণের দাম
আবারও বেড়েছে স্বর্ণের দাম

সবশেষ সমন্বয়ে দেশের বাজারে আরও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সিদ্ধান্ত অনুযায়ী, আজ রবিবার  (২৯ মার্চ) মূল্যবান এই ধাতু বিক্রি হচ্ছে Read more

সৌদির তেল শোধনাগারে ফের ইরানের মিসাইল হামলা
সৌদির তেল শোধনাগারে ফের ইরানের মিসাইল হামলা

ইসরাইলের পাশাপাশি উপসাগরীয় আরব দেশগুলোতে সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিসহ বিভিন্ন অবকাঠামোয় হামলা অব্যাহত রেখেছে ইরান। এর অংশ হিসেবে নতুন করে Read more

জীবনের নতুন ইনিংসে তানজিদ তামিম
জীবনের নতুন ইনিংসে তানজিদ তামিম

ক্রিকেট মাঠে বাংলাদেশকে একের পর এক দুর্দান্ত ইনিংস উপহার দেয়া তানজিদ হাসান তামিম এবার জীবনেও শুরু করলেন এক নতুন ইনিংস।বিবাহবন্ধনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন