যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে এক নৃশংস হামলায় ইয়াসমিন নামের এক প্রবাসী বাংলাদেশি নারী নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল আনুমানিক ৭টা ১৪ মিনিটে শহরের ৩৫০০ ড. মার্টিন লুথার কিং জুনিয়র বুলেভার্ডে অবস্থিত একটি কনভিনিয়েন্স স্টোর ও গ্যাস স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফোর্ট মায়ার্স ফায়ার সার্ভিস ও লি কাউন্টি ইএমএস।প্রাথমিক তথ্যে জানা গেছে, মানসিক অসুস্থতার ইতিহাস রয়েছে এমন এক ব্যক্তি হাতুড়ি নিয়ে সেখানে প্রবেশ করে প্রথমে বাইরে পার্ক করা একটি গাড়িতে ভাঙচুর চালায়। বিষয়টি দেখতে বাইরে গেলে দোকানের কর্মচারী ইয়াসমিনের ওপর হামলা চালানো হয়।প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হামলাকারী তাকে লক্ষ্য করে পরপর একাধিকবার মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় সকাল ৭টা ২৭ মিনিটে ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে হামলাকারীকে হলুদ রঙের শার্ট, কালো শর্টস, কমলা রঙের জুতা এবং একটি সাদা ব্যাকপ্যাক পরিহিত অবস্থায় দেখা গেছে। হামলার পর সে উত্তর দিকে পালিয়ে যায়।পরে পুলিশ, কে-৯ ইউনিট ও লি কাউন্টি শেরিফের এভিয়েশন ইউনিটের সহায়তায় এলাকায় চিরুনি অভিযান চালানো হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশেপাশের তিনটি স্কুলে সাময়িক লকডাউন জারি করা হয়।সবশেষ আপডেটে জানানো হয়েছে, বিকেল ৩টার দিকে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, কয়েক মাস আগে সংঘটিত একটি অমীমাংসিত হত্যাকাণ্ডের সঙ্গেও তার সংশ্লিষ্টতা থাকতে পারে বলে তদন্তকারীরা খতিয়ে দেখছেন।নিহত ইয়াসমিন দীর্ঘদিন মিয়ামি শহরে বসবাস করার পর সম্প্রতি ফোর্ট মায়ার্সে আসেন। তার গ্রামের বাড়ি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নে। তিনি দুই কন্যা সন্তানের জননী। তার স্বামী বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন।এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।পুলিশ জানিয়েছে, ঘটনাটি এখনও তদন্তাধীন রয়েছে এবং বিস্তারিত তথ্য পরবর্তীতে প্রকাশ করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: খাদ্য উপদেষ্টা
চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: খাদ্য উপদেষ্টা

অন্তবর্তী কালীন সরকার ক্ষমতায় আসার আগে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ নিয়ে কিছু সংশয় ছিল। দেশে বছরে প্রায় ৩০ লক্ষ টন চালের চাহিদা Read more

ক্যান্সার রোগে আক্রান্ত মিনুর পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
ক্যান্সার রোগে আক্রান্ত মিনুর পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

চট্টগ্রামের লোহাগাড়ায় ক্যান্সার রোগে আক্রান্ত মিনু আকতারের পাশে দাঁড়িয়েছে বিএনপি।রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক Read more

ছোট পর্দায় আজকের খেলা
ছোট পর্দায় আজকের খেলা

জিম্বাবুয়েতে আজ মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ। এদিকে শেষ দিনে আজ লর্ডস টেস্ট অপেক্ষা করছে রোমাঞ্চ নিয়ে। একনজরে দেখে নিন টিভিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন