ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের কারণে হরমুজ প্রণালি কার্যত অবরোধ করে রেখেছে ইরান। এর জেরে গত একমাসে পারস্য উপসাগরে কমপক্ষে ২ হাজার ১৯০টি বাণিজ্যিক জাহাজ আটকা পড়েছে।হরমুজ প্রণালি বন্ধ থাকায় ১১ মার্চ সংযুক্ত আরব আমিরাতের খোর ফাক্কান থেকে তোলা ছবিতে তেলবাহী ট্যাংকার ও পণ্যবাহী জাহাজ দেখা যাচ্ছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সমুদ্র যান বিষয়ক সবশেষ তথ্যের বরাত দিয়ে আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, এসব জাহাজের মধ্যে ৩২০টির বেশি তেল ও গ্যাসবাহী ট্যাংকার রয়েছে।প্রতিবেদনে বলা হয়, আটকা পড়া জাহাজগুলোর মধ্যে ১২টি খুব বড় গ্যাসবাহী জাহাজ ও ৫০টির বেশি বড় অপরিশোধিত তেলবাহী জাহাজ রয়েছে।সামুদ্রিক গোয়েন্দা সংস্থা কেপলার জানায়, মঙ্গলবার ও বুধবার মাত্র ছয়টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। যদিও যুদ্ধের আগে প্রতিদিন শতাধিক জাহাজ চলাচল করত এ প্রণালি দিয়ে।আরব নিউজ জানায়, যেসব জাহাজগুলো হরমুজ প্রণালি অতিক্রম করেছে সেগুলো ইরানের কাছ থেকে অনুমোদন নিয়ে দেশটির উপকূল লারাক দ্বীপের কাছ দিয়ে যাওয়ার অনুমতি পেয়েছে।জাহাজ চলাচল বিষয়ক তথ্যদাতা লয়েডস লিস্টের তথ্যানুযায়ী, গত সপ্তাহ থেকে কমপক্ষে ৪৮টি জাহাজ এই পথটি ব্যবহার করেছে। ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে মূলত সেসবে দেশের জাহাজগুলোকে এই পথ দিয়ে যেতে দেয়া হয়েছে।গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর থেকে ইরান হরমুজ প্রণালি ওপর নিয়ন্ত্রণ আরোপ করে। জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ এ পথ দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবহন করা হয়।যাতায়াতের অনুমতি পাওয়া জাহাজ মালিকদের ২০ লাখ ডলার পর্যন্ত ফি দিতে হচ্ছে বলে সংবাদমাধ্যমে খবর বের হয়েছে। যদিও ইরান ইঙ্গিত দিয়েছে মালয়েশিয়াসহ মিত্র দেশগুলোর জাহাজের জন্য এই ধরনের চার্জ মওকুফ করা হতে পারে।এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বুধবার তেহরানকে হুঁশিয়ার দিয়ে বলেছেন, হরমুজে অবরোধ তোলাসহ ইরান যদি তার সব দাবি না মানে তাহলে ওয়াশিংটন ভয়াবহ সামরিক পদক্ষেপ নেয়া শুরু করবে।তবে বলপূর্বক হরমুজ প্রণালি খোলার জন্য সামরিক অভিযানকে ‘অবাস্তব’ পদক্ষেপ বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রাঁ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিটফোর্ডে শিক্ষার্থীদের ‘শাটডাউন’ ঘোষণা
মিটফোর্ডে শিক্ষার্থীদের ‘শাটডাউন’ ঘোষণা

রাজধানীর মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ না নেয়া পর্যন্ত শাটডাউনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ রবিবার (১৩ Read more

ভারতে করোনায় আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ৭ হাজার
ভারতে করোনায় আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ৭ হাজার

ভারতে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে। সঙ্গে গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬ Read more

ভিপি নুরের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ
ভিপি নুরের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা থেকে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল Read more

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১৮ নভেম্বর হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২২ সেপ্টেম্বর) Read more

পাবনায় নকল ইনজেকশনে কলেজছাত্রী মৃত্যুর অভিযোগ
পাবনায় নকল ইনজেকশনে কলেজছাত্রী মৃত্যুর অভিযোগ

পাবনার সাঁথিয়া উপজেলায় নকল ইনজেকশন পুশ করার পর রিপা খাতুন (২৩) নামের এক কলেজছাত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গত বুধবার (২১ মে) Read more

কালের বিবর্তনে ঐতিহ্য ধরে রাখতে আলফাডাঙ্গায় ‘নৌকা বাইচ’
কালের বিবর্তনে ঐতিহ্য ধরে রাখতে আলফাডাঙ্গায় ‘নৌকা বাইচ’

নদীমাতৃক বাংলায় সময়ের বিবর্তনে আর কালের পথ পরিক্রমায় নৌকা বাইচের সংস্কৃতি হারিয়ে যাওয়ার উপক্রম। তাই হাজার বছরের গ্রাম-বাংলার প্রাচীন ঐতিহ্যকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন