বর্তমান বিশ্বে বাণিজ্যের সংজ্ঞা দ্রুত বদলে যাচ্ছে। একসময় আন্তর্জাতিক বাজারে প্রবেশ মানেই ছিল বড় পুঁজি, জটিল রপ্তানি কাঠামো এবং বিদেশি এজেন্টের উপর নির্ভরতা। আগে আন্তর্জাতিক বাণিজ্য মানেই ছিল বড় কারখানা, বড় রপ্তানি এবং জটিল ব্যাংকিং প্রক্রিয়া। কিন্তু ইন্টারনেট ও ডিজিটাল প্রযুক্তির অগ্রগতির ফলে সেই বাস্তবতা এখন আমূল পরিবর্তিত হয়েছে।আজ একজন ক্ষুদ্র উদ্যোক্তাও শপিফাই, এটসি, আমাজন বা নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে বিদেশে পণ্য বিক্রি করতে পারেন। ক্রস-বর্ডার ই-কমার্স— অর্থাৎ এক দেশ থেকে অন্য দেশের ক্রেতার কাছে অনলাইনের মাধ্যমে পণ্য বা সেবা বিক্রি— আজ বৈশ্বিক বাণিজ্যের অন্যতম চালিকাশক্তি হয়ে উঠেছে। এর ফলে ব্যবসা আর ভৌগোলিক সীমারেখায় আবদ্ধ নেই; বরং একজন ক্ষুদ্র উদ্যোক্তাও এখন বৈশ্বিক বাজারে নিজের জায়গা করে নেওয়ার সুযোগ পাচ্ছেন।  বাংলাদেশের জন্য এই পরিবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন ধরে আমাদের রপ্তানি কাঠামো মূলত তৈরি পোশাক খাতনির্ভর, যেখানে বড় বড় আন্তর্জাতিক ব্র্যান্ড ও ক্রেতাদের ওপর নির্ভরশীলতা বেশি। আমাদের বর্তমান রপ্তানি কাঠামো মূলত বড় শিল্পের জন্য তৈরি। ফলে ক্ষুদ্র উদ্যোক্তা, নারী উদ্যোক্তা, কারিগর এবং জেলা পর্যায়ের ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজারে যেতে চাইলে অনেক বাধার মুখে পড়েন।কিন্তু ক্রস-বর্ডার ই-কমার্স এই নির্ভরতা ভেঙে দিয়ে একটি নতুন দিগন্ত উন্মোচন করছে— যেখানে ছোট ও মাঝারি উদ্যোক্তারা সরাসরি আন্তর্জাতিক ক্রেতার কাছে পৌঁছাতে পারেন। এখন একজন তরুণ উদ্যোক্তা, এমনকি একজন গৃহিণীও একটি অনলাইন প্ল্যাটফর্ম বা সামাজিক মাধ্যমের পেজের মাধ্যমে নিজের ব্র্যান্ড তৈরি করে ইউরোপ, উত্তর আমেরিকা বা মধ্যপ্রাচ্যের ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করতে পারেন, যা কয়েক বছর আগেও কল্পনাতীত ছিল।সবশেষে বলা যায়, ক্রস-বর্ডার ই-কমার্স বাংলাদেশের জন্য একটি গেম-চেঞ্জার হতে পারে। এটি শুধু একটি বিক্রয় মাধ্যম নয়; বরং একটি নতুন অর্থনৈতিক বাস্তবতা— যেখানে ক্ষুদ্র উদ্যোক্তাও বৈশ্বিক খেলোয়াড়ে পরিণত হতে পারেন। সঠিক নীতি, প্রযুক্তিগত প্রস্তুতি, দক্ষ মানবসম্পদ এবং দূরদর্শী পরিকল্পনা থাকলে এই খাত দেশের রপ্তানি অর্থনীতিতে নতুন গতি এনে দিতে পারে।এখন সময় মেড ইন বাংলাদেশ”কে শুধু একটি লেবেল হিসেবে নয়, বরং একটি বৈশ্বিক আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করার। আমাদের লক্ষ্য হওয়া উচিত এমন একটি ব্যবস্থা যেখানে একজন ক্ষুদ্র উদ্যোক্তাও গর্ব করে বলতে পারেন— ‘আমি ক্ষুদ্র, কিন্তু আমি এখন গ্লোবাল।’ আর সেই পথচলার অন্যতম শক্তিশালী হাতিয়ার হতে পারে ক্রস-বর্ডার ই-কমার্স, যা আমাদের অর্থনীতিকে আরও অন্তর্ভুক্তিমূলক, বহুমুখী এবং ভবিষ্যৎমুখী করে তুলতে সক্ষম।অর্গানিক খাদ্যপণ্য— এসবের আন্তর্জাতিক বাজারে যথেষ্ট চাহিদা রয়েছে। বিশেষ করে বৈশ্বিক বাজারে ‘সাসটেইনেবল’ এবং ‘এথিক্যালি সোর্সড’ পণ্যের প্রতি আগ্রহ বাড়ছে। বাংলাদেশের পাটজাত পণ্য বা হস্তনির্মিত পণ্যের মধ্যে সেই গল্প, সেই স্বকীয়তা এবং সেই মূল্যবোধ রয়েছে, যা আন্তর্জাতিক ক্রেতাদের কাছে একটি আলাদা আকর্ষণ তৈরি করতে পারে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘নতুন বাংলাদেশের’ ২৪ দফা ইশতেহার ঘোষণা এনসিপির
‘নতুন বাংলাদেশের’ ২৪ দফা ইশতেহার ঘোষণা এনসিপির

‘নতুন বাংলাদেশের’ ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।রবিবার (০৩ আগস্ট) সন্ধ্যায় শহীদ মিনারে এনসিপি আয়োজিত এক সমাবেশে Read more

নব্য ও ভাবী কৃষি গবেষকদের ঈদ ভাবনা
নব্য ও ভাবী কৃষি গবেষকদের ঈদ ভাবনা

ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব! ঈদের আগমনী বার্তা যেন শিক্ষার্থীদের মনে এক ভিন্ন সুর তোলে। ক্যাম্পাসের ব্যস্ততা, গবেষণা বা Read more

আদালত চত্বরে আনিসুল হককে চড়-থাপ্পড়
আদালত চত্বরে আনিসুল হককে চড়-থাপ্পড়

নারায়ণগঞ্জ আদালত চত্বরে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ওপর চড়-থাপ্পড় মারার ঘটনা ঘটেছে। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ আদালতে এ ঘটনা ঘটে।এদিন Read more

২৯ জুলাই ডাকসুর তফসিল, সেপ্টেম্বরে ভোটগ্রহণ
২৯ জুলাই ডাকসুর তফসিল, সেপ্টেম্বরে ভোটগ্রহণ

আগামী ২৯ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (ডাকসু) তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা না হলেও Read more

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, বায়ুদূষণের তালিকায় তৃতীয়
ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, বায়ুদূষণের তালিকায় তৃতীয়

বায়ুদূষণের তালিকায় বিশ্বে তিন নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বাতাসের মান সূচকে ঢাকার বায়ুর স্কোর ২৫৮। যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন