চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বদরপুর গ্রামে শুরু হওয়া বহুল আলোচিত সোলায়মান লেংটার মেলায় মাদক কেনাবেচা, সেবন ও অশ্লীল নৃত্যের আসর বসানোর অভিযোগ তোলায় মেলার আয়োজন বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। প্রশাসনের অনুমতি না থাকায় সাত দিনব্যাপী সোলায়মান লেংটার মেলার কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়ছে।এদিকে বুধবার (১ এপ্রিল) বিকালে পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল মেলা প্রাঙ্গনে মাইকে ঘোষণা করেন প্রশাসনের অনুমতি না থাকায় মাগরিব নামাজের পর মেলাটি বন্ধের ঘোষণা করা হলো।বুধবার রাতে ওই মেলা এলাকা ঘুরে দেখা গেছে, লক্ষাধিক মানুষের ভিড়। কয়েক কিলোমিটার এলাকাজুড়ে চলছে মেলার নানা কার্যক্রম। বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে বেচা বিক্রি চলছে। মাজার এলাকায় আশেকান-ভক্তের উপচে পড়া ভিড়।  মাজারের পশ্চিম দিকে পুকুরের পাড়ে, পুকুর সংলগ্ন বাগানে ও বেড়িবাঁধ এলাকায় বসেছে গাঁজা-মদ সেবন ও বিক্রির জমজমাট আসর। মেলা বন্ধ ঘোষণা করা হলেও আগের মতোই কার্যক্রম চলছে।স্থানীয়রা জানান, উপজেলার বদরপুর এলাকায় পীর ও সাধক হজরত শাহ সুফি সোলায়মান (রহ.) ওরফে ‘লেংটা বাবা’ বাংলা ১৩২৫ সালের চৈত্র মাসে মারা যান। এরপর প্রতিবছর তার মাজার এলাকায় চৈত্র মাসের ১৭ তারিখে মেলা ও বার্ষিক ওরসের আয়োজন করেন। স্থানীয়ভাবে মেলাটি ‘লেংটার মেলা’ নামে পরিচিত। অন্যান্য বছরের হিসেব অনুযায়ী ৭ দিনের এই মেলায় ১৫ লাখের বেশি লোকের সমাগম হতো। এবছর মেলায় অন্তত ২ সহস্রাধিক গাঁজার দোকান ও অর্ধশতাধিক নারীদের অশ্লীল নৃত্যের জমজমাট বসেছে।নাম প্রকাশ না করার শর্তে বদরপুর এলাকার একাধিক প্রবীণ ব্যক্তিরা অভিযোগ করেন, লেংটার মেলার নামে এখানে যেভাবে দিনে–রাতে মাদক ও অশ্লীল নাচগানের আসর বসছে, তা মেনে নেওয়া যায় না। মেলা এলাকার দুই শতাধিক স্থানে মাদক কেনাবেচা ও সেবনের জমজমাট আড্ডা চলছে। এতে মেলা ও আশপাশের এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। নেশাগ্রস্ত ও বিপথগামী হয়ে পড়ছে কিশোর-তরুণরা। নষ্ট হচ্ছে সামাজিক পরিবেশ। ওপরে মেলা আর ভেতরে চলছে লাখ লাখ টাকার মাদকের ব্যবসা। স্হানীয় পুলিশ প্রশাসনের ঘোষণার পর আগের মতো চলছে মেলা কার্যক্রম।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাদির মতো এ রকম ঘটনা আরও ঘটতে পারে বলে আশঙ্কা ফখরুলের
হাদির মতো এ রকম ঘটনা আরও ঘটতে পারে বলে আশঙ্কা ফখরুলের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ যখন একটা নতুন অধ্যায়ের দিকে একটা নতুন সূর্য দেখছে, বাংলাদেশর মানুষ স্বপ্ন Read more

বাউফলে জাল টাকাসহ যুবক গ্রেফতার
বাউফলে জাল টাকাসহ যুবক গ্রেফতার

পটুয়াখালীর বাউফল উপজেলায় এক হাজার টাকার জাল নোটসহ পলাশ হাওলাদার (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) রাত Read more

হাসনাত আব্দুল্লাহর পোস্টে ভুল তথ্যের অভিযোগ, দুদকের সতর্ক বার্তা
হাসনাত আব্দুল্লাহর পোস্টে ভুল তথ্যের অভিযোগ, দুদকের সতর্ক বার্তা

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে ভুল ও যাচাইবিহীন তথ্য ছড়ানোর অভিযোগ এনেছে দুর্নীতি Read more

পেন বিশ্ববিদ্যালয়ে ইহুদিদের তথ্য চাওয়ার উদ্যোগে আদালতের অনুমোদন
পেন বিশ্ববিদ্যালয়ে ইহুদিদের তথ্য চাওয়ার উদ্যোগে আদালতের অনুমোদন

যুক্তরাষ্ট্রে ইহুদিবিদ্বেষ (অ্যান্টিসেমিটিজম) সংক্রান্ত তদন্তের অংশ হিসেবে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের (University of Pennsylvania) কাছ থেকে ইহুদি শিক্ষক-কর্মীদের তথ্য চাওয়ার সরকারি উদ্যোগকে Read more

দর্শনায় ট্রেনের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু
দর্শনায় ট্রেনের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় ট্রেনের ধাক্কায় সোবদুল (৪০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) ভোরে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের Read more

‘ভারত দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইবে’
‘ভারত দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইবে’

রাশিয়ার জ্বালানি কেনা বন্ধ করে আগামী এক থেকে দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চেয়ে নতুন বাণিজ্য চুক্তিতে বসবে ভারত—এমন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন