পাবনার ঈশ্বরদীতে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আউশ, মুগ, তিল ও পাটের বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে এ প্রণোদনা বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব।এসময় উপজেলার ১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এসব প্রণোদনা বিতরণ করা হয়। কৃষকদের মধ্যে রোপা আউশ, মুগ, তিল ও পাটের বীজের পাশাপাশি প্রয়োজনীয় রাসায়নিক সারও দেওয়া হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, কৃষিই বাংলাদেশের প্রধান শক্তি। আধুনিক প্রযুক্তি ও সরকারি সহায়তা কাজে লাগাতে পারলে একসময় ঈশ্বরদী সারাদেশে কৃষি উৎপাদনে অন্যতম শীর্ষ উপজেলা হিসেবে পরিচিত হবে।উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিন বলেন, আজ ১ হাজার কৃষকের মাঝে রোপা আউশ, মুগ, তিল ও পাটের বীজ এবং প্রয়োজনীয় সার বিতরণ করা হয়েছে। কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং আবাদ বাড়ানোর লক্ষ্যেই এই প্রণোদনা দেওয়া হচ্ছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টানেল সার্ভিস এলাকায় দুইদিনে ৩৯ রোহিঙ্গা আটক
টানেল সার্ভিস এলাকায় দুইদিনে ৩৯ রোহিঙ্গা আটক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকির চর এলাকার টানেল সার্ভিস এরিয়া থেকে দুইদিনে ৩৯ জন রোহিঙ্গা শরনার্থীকে আটক করেছে ৪(বিএন) আনসার ব্যাটালিয়ন Read more

দেবীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ট্রাক্টর জব্দ, ইজারাদারের বিরুদ্ধে মামলা
দেবীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ট্রাক্টর জব্দ, ইজারাদারের বিরুদ্ধে মামলা

পঞ্চগড়ের দেবীগঞ্জে বালুমহালের ইজারা বহির্ভূত অংশ থেকে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৮টি বালু বোঝাই ট্রাক্টর জব্দ করা হয়। একই Read more

জয়পুরহাটে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী আটক
জয়পুরহাটে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী আটক

জয়পুরহাট সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর হাঁসুয়ার কোপে রোকেয়া বেগম (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক স্বামী জহির উদ্দীনকে Read more

ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে ৬ নদী খনন শুরু
ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে ৬ নদী খনন শুরু

যশোরের অভিশাপ নামে খ্যাত ভবদহের জলাবদ্ধতা নিরসনে পুনঃখননের কাজ শুরু করেছে সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। ১৪০ কোটি টাকা ব্যয়ে Read more

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার প্রতিযোগীতা কর্মজীবীদের
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার প্রতিযোগীতা কর্মজীবীদের

ঈদের ছুটি শেষে কর্মক্ষেত্রে ফিরতে শুরু করেছেন দক্ষিণাঞ্চলের কর্মজীবী থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষেরা।গতকাল শুক্রবার এবং আজ শনিবার  বেলার Read more

গৌরনদীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে দেয়াল নির্মাণ, অবরুদ্ধ ২০ পরিবার
গৌরনদীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে দেয়াল নির্মাণ, অবরুদ্ধ ২০ পরিবার

বরিশালের গৌরনদী পৌরসভায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফের দেয়াল নির্মান করে আটকে দেওয়া হয়েছে চলাচলের রাস্তা। ফলে পুরোপুরি অবরুদ্ধ হয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন