দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর জনপ্রিয় ই-মেইল পরিষেবা জি-মেইলের একটি গুরুত্বপূর্ণ ফিচারে বড় পরিবর্তন আনতে যাচ্ছে গুগল। এতদিন ব্যবহারকারীরা একবার ই-মেইল আইডি তৈরি করলে সেটি আর পরিবর্তন করার সুযোগ পেতেন না। তবে নতুন পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যতে ব্যবহারকারীরা চাইলে তাদের মূল জি-মেইল ঠিকানা বদলে নতুন একটি ইউজারনেম ব্যবহার করতে পারবেন, তাও আবার আগের ডাটা অক্ষুণ্ণ রেখেই।জি-মেইল ঠিকানা পরিবর্তনের সুবিধা: এই নতুন সুবিধার কথা সম্প্রতি একটি পোস্টে জানিয়েছেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই। তিনি জানান, অনেক ব্যবহারকারী বহু বছর আগে তৈরি করা ই-মেইল ঠিকানা নিয়ে এখন অস্বস্তিতে থাকেন। তাই তাদের কথা বিবেচনা করেই এমন একটি ফিচার আনার পরিকল্পনা করা হয়েছে, যাতে পুরনো ইউজারনেম পরিবর্তন করে নতুন একটি ঠিকানা নেওয়া সম্ভব হবে।এই ফিচারের বড় সুবিধা হলো, ই-মেইল ঠিকানা পরিবর্তন করলেও ব্যবহারকারীর পুরোনো তথ্য হারিয়ে যাবে না। নতুন ঠিকানায় স্থানান্তরিত হলেও আগের সব ই-মেইল, ড্রাইভে সংরক্ষিত ফাইল, ছবি এবং অন্যান্য গুগল পরিষেবার ডাটা আগের মতোই থাকবে। ফলে নতুন আইডি ব্যবহার শুরু করতে গেলেও নতুন করে সবকিছু সেটআপ করার ঝামেলা থাকবে না। নতুন ইউজারনেম নেওয়ার প্রক্রিয়া: নতুন ইউজারনেম নেওয়ার প্রক্রিয়াটিও সহজ রাখা হচ্ছে। ব্যবহারকারীদের গুগল অ্যাকাউন্টের সেটিংসে গিয়ে পছন্দমতো একটি নতুন নাম নির্বাচন করতে হবে। পুরোনো ই-মেইল ঠিকানাটি পুরোপুরি মুছে যাবে না; বরং সেটি বিকল্প ঠিকানা হিসেবে অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকবে। অর্থাৎ পুরনো ঠিকানায় পাঠানো মেইলও দেখা যাবে এবং প্রয়োজনে সেটি দিয়েও সাইন ইন করা সম্ভব হবে।তবে এই পরিবর্তন একসঙ্গে সব ব্যবহারকারীর জন্য চালু করা হচ্ছে না। গুগল জানিয়েছে, ধাপে ধাপে এই সুবিধা চালু করা হবে। পাশাপাশি এই পরিবর্তনের সময় কিছু পরিষেবায় সাময়িক সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে ‘সাইন ইন উইথ গুগল’ বা ব্রাউজারের সিঙ্ক ব্যবস্থায় সামান্য বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে।এ কারণে ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ ডাটা আগেভাগে ব্যাকআপ করে রাখার পরামর্শ দিয়েছে গুগল। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই ফিচার চালু হলে বহু পুরোনো ই-মেইল আইডি ব্যবহার করতে বাধ্য হওয়ার ঝামেলা থেকে মুক্তি পাবেন ব্যবহারকারীরা এবং নিজেদের পরিচয়ের সঙ্গে মানানসই নতুন ঠিকানা ব্যবহার করতে পারবেন সহজেই।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৫৭ ড্রেজারসহ ২০ জন আটক
বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৫৭ ড্রেজারসহ ২০ জন আটক

বরিশালের হিজলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫৭টি ড্রেজার ও একটি স্টিল বডি ট্রলারসহ ২০ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে Read more

বাবার কবরের পাশে একান্তে দাঁড়ালেন তারেক রহমান
বাবার কবরের পাশে একান্তে দাঁড়ালেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে প্রথমবার বাবার কবরের পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার (২৬ Read more

সকালে ঘুম থেকে ওঠার পর ক্লান্তি আর ঘুম ঘুম লাগে?
সকালে ঘুম থেকে ওঠার পর ক্লান্তি আর ঘুম ঘুম লাগে?

ঘুম থেকে উঠেই অনেকে ক্লান্তি অনুভব করেন। দিনের শুরুতেই তাদের বলতে শোনা যায়, ‘ঘুমিয়েও ফ্রেশ লাগে না।’এমন অবস্থা শুধু শারীরিক Read more

গণঅভ্যুত্থানের সৈনিকেরা এখনও রাজপথে আছে: নাহিদ
গণঅভ্যুত্থানের সৈনিকেরা এখনও রাজপথে আছে: নাহিদ

‘গণঅভ্যুত্থানের আন্দোলনে যারা ছিল, তারা এখনও রাজপথে আছে। কেউ যদি মনে করেন আবারও পুরোনো বন্দোবস্ত, দখলদার কিংবা সন্ত্রাসী রাজনীতি করবেন, Read more

সাদাপাথরকাণ্ডে এবার পুলিশে বড় রদবদল
সাদাপাথরকাণ্ডে এবার পুলিশে বড় রদবদল

সিলেটে সাদাপাথরকাণ্ডে পুলিশের ২২ সদস্যকে বদলি করা হয়েছে। কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট থানায় কর্মরত ১১ জন এসআই ও এএসআই রয়েছেন।মঙ্গলবার (২৬ Read more

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় মামলা, আটক ৫
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় মামলা, আটক ৫

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার (৮ আগস্ট) সকালে নিহত ব্যক্তির বড় ভাই মো. Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন