রাঙ্গামাটির বাঘাইছড়িতে কচুছড়ি নামক এলাকায় ভারত হতে অবৈধ পথে নিয়ে আসা জ্বালানি তেল অকটেন আটক করেছে ২৭ বিজিবি। বুধবার (১ এপ্রিল) এক অভিযানে এ তেল আটক করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।বিজিবি জানায়, মাঝিপাড়া সীমান্ত সড়ক হয়ে মারিশ্যাগামী মোটর সাইকেলযোগে ভারত হতে বাংলাদেশে চোরাচালানীর উদ্দেশ্যে জ্বালানী তৈল (অকটেন) বহন করছে বলে জানা যায়। বুধবার (১ এপ্রিল) এ তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধীনস্থ কচুছড়ি বিজিবি ক্যাম্পের আওতাধীন কচুছড়ি চেকপোষ্ট কমান্ডার নায়েক মোঃ মাহফুজুর রহমান কর্তৃক চেকপোষ্টে তল্লাশী কার্যক্রম জোরদার করে।তল্লাশী চলাকালে তেল বহনকারী মোটরসাইকেলকে সংকেত দিলে তারা উল্টো দিকে গাড়ি ঘুরিয়ে পালিয়ে যায়। এ সময় ১টি প্লাস্টিক পড়ে যায়, পরে পরিত্যক্ত অবস্থায় বস্তার ভিতরে ১টি জারিকেন ও ৩০টি প্লাস্টিকের বোতলে ৫০ লিটার জ্বালানী তৈল (অকটেন) জব্দ করা হয়। জব্দকৃত অকটেনের আনুমানিক মূল্য ছয় হাজার পঞ্চাশ টাকা।মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, মারিশ্যা জোন এলাকায় চোরাচালানী তৎপরতা বৃদ্ধি পেয়েছে। যার কারণে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত আভিযানিক টহল কার্যক্রম চালানো হচ্ছে। এ ধারা অব্যাহত থাকবে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় সৈন্য পাঠাতে মালয়েশিয়া প্রস্তুত: আনোয়ার ইব্রাহিম
গাজায় সৈন্য পাঠাতে মালয়েশিয়া প্রস্তুত: আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়া গাজায় শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্যদসহ অন্যান্য দেশের সঙ্গে গাজায় Read more

সাংস্কৃতিক অনুষ্ঠানে মব সৃষ্টির অপচেষ্টা: ববি শিক্ষার্থীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ
সাংস্কৃতিক অনুষ্ঠানে মব সৃষ্টির অপচেষ্টা: ববি শিক্ষার্থীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে মব সৃষ্টির অপচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের একাধিক Read more

বিশ্বের সকল মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
বিশ্বের সকল মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা  প্রধানমন্ত্রীর

দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উৎসব জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে Read more

নেত্রকোনায় গরুসহ ৬ পিকআপ ভ্যান জব্দ, আটক ১
নেত্রকোনায় গরুসহ ৬ পিকআপ ভ্যান জব্দ, আটক ১

নেত্রকোনার বারহাট্টায় ৬টি পিকআপ ভ্যানে ৩২ ভারতীয় গরুসহ আলমগীর মিয়া নামের এক চোরাকারবারিকে আটক করেছে বারহাট্টা থানা পুলিশ।রবিবার (১১ জানুয়ারি) Read more

ফের শাহবাগে অবস্থান নিল ইনকিলাব মঞ্চ
ফের শাহবাগে অবস্থান নিল ইনকিলাব মঞ্চ

ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ফের ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন