৫৩ বছরের বেশি সময় পর চাঁদের উদ্দেশে ৪ নভোচারী নিয়ে নাসার আর্টেমিস-২ নভোযান চাঁদের দিকে রওনা দিয়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টার দিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে আর্টেমিস-২ তার যাত্রা শুরু করে। ১৯৭২ সালে অ্যাপোলো-১৭ মিশনের পর এই প্রথম কোনো মানুষ চাঁদের পথে রওনা হচ্ছে।এই মিশনের ৪ নভোচারী হলেন নাসার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার ও ক্রিস্টিনা কোচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন। তাঁরা এরই মধ্যে ওরিয়ন ক্যাপসুলে প্রবেশ করেছেন। ১০ দিনের এই মিশনে তাঁরা চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীতে ফিরে আসবেন।বর্তমানে ৫টি মিশনে এই কর্মসূচিকে বিভক্ত করেছে নাসা। সেগুলো হলো আর্টেমিস ১, ২, ৩, ৪ এবং ৫।আর্টেমিস-১ ছিল একটি চালকহীন পরীক্ষামূলক ফ্লাইট; যা ২০২২ সালের ১৬ নভেম্বর উৎক্ষেপণ করা হয় এবং ২৫ দিন স্থায়ী হয়েছিল। এটি সফলভাবে ওরিয়ন মহাকাশযানকে পৃথিবীর কক্ষপথে স্থাপন এবং আর্টেমিস-২ এর জন্য গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে।এই যাত্রার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘৫০ বছরের বেশি সময় পর আমেরিকা আবারও চাঁদে যাচ্ছে! আর্টেমিস-২ আমাদের সাহসী নভোচারীদের মহাকাশের অনেক গভীরে নিয়ে যাচ্ছে, যেখানে আগে কোনো মানুষ পৌঁছাতে পারেনি।’ট্রাম্প আরও বলেন, ‘আমরা মহাকাশে, পৃথিবীতে এবং এর মাঝখানের সব জায়গায় জিতে যাচ্ছি—অর্থনৈতিকভাবে, সামরিকভাবে এবং এখন…তারাদের ওপারেও। কেউ আমাদের ধারেকাছেও নেই! আমেরিকা শুধু প্রতিযোগিতাই করে না, আমরা আধিপত্য বজায় রাখি এবং পুরো বিশ্ব তা দেখছে।’ নভোচারীদের জন্য ‘ঈশ্বরের আশীর্বাদ’ প্রার্থনাও করেছেন তিনি। নভোচারীরা ওরিয়ন ক্যাপসুলে প্রবেশের পর বর্তমানে সেটি উড্ডয়নের জন্য প্রস্তুত করছেন। তাঁরা এই ক্যাপসুলের নাম দিয়েছেন ‘ইন্টেগ্রিটি’। নভোচারীদের মতে, বিশ্বাস, শ্রদ্ধা, স্পষ্টবাদিতা ও বিনয়—এই মূল্যবোধগুলো প্রতিফলিত করতেই তাঁরা এই নাম বেছে নিয়েছেন। ওরিয়ন ক্যাপসুলটি প্রায় ১৫ ফুট চওড়া ও ৯ ফুট উঁচু। কক্ষপথে পৌঁছানোর পর নভোচারীরা ভেতরে জায়গা বাড়াতে বসার আসনগুলো গুটিয়ে ফেলবেন।মানুষবাহী এই পরীক্ষামূলক ফ্লাইটের মূল লক্ষ্য চাঁদে নিয়মিত যাতায়াত শুরু করা। নাসা ২০২৮ সালের মধ্যে চাঁদের দুর্গম দক্ষিণ মেরুতে আবার নভোচারী অবতরণের লক্ষ্য নির্ধারণ করেছে।চীনের সঙ্গে ক্রমবর্ধমান মহাকাশ প্রতিযোগিতার মুখে যুক্তরাষ্ট্রের এই মিশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। চীনও ২০৩০ সালের মধ্যে চাঁদে নভোচারী পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ করছে।আর্টেমিস-২ মিশনের বিশেষজ্ঞ ক্রিস্টিনা কোচ বলেন, ‘চাঁদ হচ্ছে সৌরজগৎ সৃষ্টির এক সাক্ষী এবং মঙ্গলে যাওয়ার একটি সোপান। এখন প্রশ্ন এটা নয় যে আমরা সেখানে যাব কি না; প্রশ্ন হলো, আমরা কি সেখানে নেতৃত্ব দেব নাকি অন্য কাউকে অনুসরণ করব?’ভবিষ্যতে চাঁদের খনিজ সম্পদ আহরণ এবং মঙ্গলের মতো আরও কঠিন অভিযানের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে এই মিশনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় যুক্তরাষ্ট্র।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ছয়টি আসনে ভোটকেন্দ্র ৯২৩ ঝুঁকিপূর্ণ ১৭৮টি
সিরাজগঞ্জে ছয়টি আসনে ভোটকেন্দ্র ৯২৩ ঝুঁকিপূর্ণ ১৭৮টি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ জেলায় মোট ছয়টি আসনে ভোট কেন্দ্র ৯২৩টি এর মধ্যে ১৭৮টি কেন্দ্রকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’, ২৮১টিকে Read more

প্রধান বিচারপতির বাসভবনসহ ৮ স্থানে ফের সভা-সমাবেশ নিষিদ্ধ
প্রধান বিচারপতির বাসভবনসহ ৮ স্থানে ফের সভা-সমাবেশ নিষিদ্ধ

প্রধান বিচারপতির বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের গেটসহ ৮ স্থানে ফের সভা, সমাবেশ, মিছিল, সভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ Read more

বাউফলে গরুর লাম্পি স্কিন আতঙ্কে কৃষক ও খামারিরা
বাউফলে গরুর লাম্পি স্কিন আতঙ্কে কৃষক ও খামারিরা

পটুয়াখালীর বাউফল উপজেলায় ভয়াবহ ভাবে ছড়িয়ে পড়েছে গরুর লাম্পি স্কিন রোগ। রোগটি কোন ভাবে নিয়ন্ত্রন করতে না পেড়ে দিশেহারা উপজেলার Read more

মহাকাশে আছি, অক্সিজেন কেনা লাগবে বলে নারীর থেকে অর্থ নিল প্রতারক
মহাকাশে আছি, অক্সিজেন কেনা লাগবে বলে নারীর থেকে অর্থ নিল প্রতারক

আমি একজন নভোচারী, মহাকাশ অভিযানে এসেছি। তবে হামলার শিকার হয়েছি, এখন অক্সিজেন কিনতে হবে— এসব কথা বলে এক ৮০ বছরের Read more

এশিয়া কাপে আজ পাক-ভারত দ্বৈরথ
এশিয়া কাপে আজ পাক-ভারত দ্বৈরথ

এশিয়া কাপের সুপার ফোর পর্বে আজ মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। রোববার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন