যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিমান অভিযানে ইরানের শীর্ষ পররাষ্ট্র উপদেষ্টা কামাল খারাজি গুরুতর আহত হয়েছেন এবং তার স্ত্রী হয়েছেন নিহত। বুধবার তেহরানে তার বাসভবনে হামলা হয়েছে।ইরানি সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, হামলার কিছু সময় পর তেহরানের বাসভবন থেকে গুরুতর আহত অবস্থায় কামাল খারাজি এবং তার স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক খারাজির স্ত্রীকে মৃত ঘোষণা করেন। বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন আছেন তিনি।কামাল খারাজি ১৯৯৭ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত ইরানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তারপর  সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পররাষ্ট্র উপদেষ্টা এবং  ইরানের স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেইন রিলেশন্স দপ্তরের প্রধান হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ খামেনি। তার মৃত্যুর কিছু দিন পর নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হন তার ছেলে মোজতবা খামেনি। কামাল খারাজি মোজতবা খামেনিরও পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন।ইরানের পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি গত দু’যুগ ধরে দেশটির সঙ্গে দ্বন্দ্ব চলছে পশ্চিমা বিশ্বের। এ দুই ইস্যুতে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও।যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অভিযানের প্রথম দিনই নিহত হন খামেনিসহ ইরানের সামরিক ও সরকারি প্রশাসনের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা।সমানতালে হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরানও। যুদ্ধের শুরু থেকেই ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ৬ দেশ সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্তর আরব আমিরাত, ওমানে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে দফায় দফায় ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা শুরু করে ইরান, যা এখনও চলছে।তেহযুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ইরানে নিহত হয়েছেন মোট ১ হাজার ৩৪০ জন।সূত্র : এএফপি/ আল আরাবিয়াএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের সরকারি স্থাপনায় হামলার নির্দেশ দিল ইসরায়েল
ইরানের সরকারি স্থাপনায় হামলার নির্দেশ দিল ইসরায়েল

ইরানের সঙ্গে সংঘাতরে মধ্যে আরও আগ্রাসী অবস্থান নিয়েছে ইসরায়েল। এবার সরাসরি ইরানের সরকারি স্থাপনাগুলোতে হামলার নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল Read more

শ্রীপুরে প্রেমিকার সঙ্গে অভিমানে যুবকের আত্মহত্যা
শ্রীপুরে প্রেমিকার সঙ্গে অভিমানে যুবকের আত্মহত্যা

গাজীপুরের শ্রীপুরে প্রেমিকার সঙ্গে অভিমানে ফেসবুকে পোস্ট দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন মিঠুন হাসান (২০) নামের এক যুবক। বুধবার (১৪ Read more

বাজারে ডিমের হালি ৩৫, বাকৃবির হোটেলগুলোতে প্রতি ডিম ২৫
বাজারে ডিমের হালি ৩৫, বাকৃবির হোটেলগুলোতে প্রতি ডিম ২৫

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে হাঁসফাঁস জনজীবন। চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলেছে। তবে আমিষের অন্যতম উৎস ডিমের দাম কিছুটা কমেছে। Read more

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৭ হাজার টাকা
আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৭ হাজার টাকা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা সদরে অবৈধ পার্কিং, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ফল বিক্রি, ওজনে অনিয়ম, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিসহ বিভিন্ন অভিযোগে ভ্রাম্যমাণ Read more

এসপি-ওসি পরিচয়ে কল, হ্যাকারের বাণিজ্য
এসপি-ওসি পরিচয়ে কল, হ্যাকারের বাণিজ্য

পুলিশের ওসি পরিচয়ে মুঠোফোনে কলের পর ফেসবুক হ্যাক করে প্রতারণা করছে একটি চক্র। গত কয়েক দিনে হ্যাকার চক্রের কবলে পড়েছেন Read more

বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা করলেন ট্রাম্প
বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা করলেন ট্রাম্প

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মানহানির মামলা দায়ের করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘প্যানোরামা’ প্রামাণ্যচিত্রে ২০২১ সালের ৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন