গত এক মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে ইরানের সামরিক সক্ষমতাকে চূর্ণ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এমন কথা বলেন।তার এ বক্তব্য শেষ হওয়ার প্রায় সাথেই সাথেই দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইরান।সংবাদমাধ্যম আলজাজিরা বলেছে, ট্রাম্পের বক্তব্য শেষ হওয়ার পরমুহূর্তে, যেখানে তিনি দাবি করেন ইরানের সামরিক সক্ষমতা চূর্ণ করে দেওয়া হয়েছে, ইসরায়েলের সেনাবাহিনী জানায় তারা ইরান থেকে ছোড়া মিসাইল শনাক্ত করেছে।”ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে নতুন এ মিসাইল ছোড়া হয়। যেগুলোর প্রভাবে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।ইরান প্রস্তর যুগে থাকার যোগ্য তাদের আবার সেখানেই ফিরিয়ে নেওয়া হবে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, আগামী দুই থেকে তিন সপ্তাহে তারা ইরানে ব্যাপক হামলা চালাবেন। আর এই সময়ের মধ্যে ইরানকে তাদের সঙ্গে চুক্তি করতে হবে। নয়ত দেশটির বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে। ট্রাম্প বলেন, “আমাদের লক্ষ্য পুরোপুরি অর্জন হওয়ার আগ পর্যন্ত হামলা অব্যাহত রাখব। এখন পর্যন্ত আমরা যতটুকু এগিয়েছি, আমি বলতে পারি (ইরানে) মার্কিন লক্ষ্য খুব অল্প খুবই অল্প সময়ের মধ্যে শেষ করতে পারব।”“আমরা আগামী দুই থেকে তিন সপ্তাহ ইরানের অত্যন্ত কঠোর হামলা চালাব। আমরা ইরানকে প্রস্তর যুগে ফেরত পাঠাব। যেখানে তারা থাকার যোগ্য।সূত্র: আলজাজিরাএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে ফের বিপুল পরিমাণ কেএনএফ ইউনিফর্ম জব্দ
চট্টগ্রামে ফের বিপুল পরিমাণ কেএনএফ ইউনিফর্ম জব্দ

চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী থানা এলাকায় একটি গুদাম থেকে প্রায় ১৩ হাজার সামরিকধাঁচের ইউনিফর্ম জব্দ করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, Read more

বাকি না দেওয়ায় গুলি চালালেন সাবেক এমপির পিএস, আহত ২
বাকি না দেওয়ায় গুলি চালালেন সাবেক এমপির পিএস, আহত ২

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পল্লীতে বাকী না দেওয়ায় হোটেল মালিকের ছেলেকে গুলি করেছেন সাবেক এমপির পিএস গোলাপ প্রামানিক। এসময় বাধা দিতে Read more

আ’লীগকে নিষিদ্ধের দাবিতে উত্তপ্ত বরিশাল
আ’লীগকে নিষিদ্ধের দাবিতে উত্তপ্ত বরিশাল

গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত।শুক্রবার (৯ মে) রাত পৌনে Read more

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: ত্রাণমন্ত্রী
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: ত্রাণমন্ত্রী

বিএনপি সরকার নির্বাচন প্রাক্কালে দেওয়া প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব Read more

গলায় দাগ, হাতে ফোন কাভার: দেবীগঞ্জে তরুণীর রহস্যজনক মৃত্যু
গলায় দাগ, হাতে ফোন কাভার: দেবীগঞ্জে তরুণীর রহস্যজনক মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে ধান খেত থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলার সদর ইউনিয়নের মাঝাপাড়া গ্রামে এই Read more

মায়ের সামনে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর
মায়ের সামনে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর

মায়ের চোখের সামনেই অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৩ বছর বয়সী শিশু জিহাদের। জিহাদের করুণ মৃত্যুতে শোকে স্তব্ধ মতলব উত্তর উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন